Calcutta Television Network

চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর! সরকারি ব্যাঙ্কে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর! সরকারি ব্যাঙ্কে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

23 May 2026 , 10:38:06 am

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর নিয়ে এল ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda)। দেশের অন্যতম সরকারি ব্যাঙ্ক এবার শিক্ষানবিশ পদে বিপুল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শিক্ষানবিশ আইন ১৯৬১-এর আওতায় দেশজুড়ে মোট ৫ হাজার কর্মী নেওয়া হবে। এর মধ্যে শুধু পশ্চিমবঙ্গ থেকেই সুযোগ পাবেন ১৯৪ জন প্রার্থী।

পশ্চিমবঙ্গ ছাড়াও পঞ্জাব, উত্তরপ্রদেশ-সহ দেশের বিভিন্ন রাজ্যে এই নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণের পাশাপাশি ব্যাঙ্কের কাজের বাস্তব অভিজ্ঞতাও দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে ১৫ হাজার টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। ফলে যাঁরা সরকারি ব্যাঙ্কিং সেক্টরে কেরিয়ার গড়ার স্বপ্ন দেখছেন, তাঁদের জন্য এটি হতে পারে বড় সুযোগ।

আবেদন করার জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ হতে হবে। পাশাপাশি ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিম (NAPS) অথবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম (NATS)-এ নাম নথিভুক্ত থাকা বাধ্যতামূলক। আবেদনকারীর বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে।

প্রার্থী বাছাই করা হবে অনলাইন পরীক্ষা এবং অন্যান্য নির্বাচনী পদ্ধতির মাধ্যমে। আবেদন করতে হলে ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি দেখে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। প্রয়োজনীয় নথি আপলোডের পাশাপাশি আবেদনমূল্যও জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৮ জুন ২০২৬। বিস্তারিত তথ্য ও শর্তাবলি জানতে অফিসিয়াল ওয়েবসাইট ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda) দেখে নেওয়া যেতে পারে। 

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN