Calcutta Television Network

১২ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ! শুরু SSC CGL 2026-এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া

১২ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ! শুরু SSC CGL 2026-এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া

22 May 2026 , 03:23:38 pm

কেন্দ্রীয় সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনার জন্য বড় খবর। Staff Selection Commission বা এসএসসি আনুষ্ঠানিক ভাবে শুরু করে দিয়েছে SSC CGL ২০২৬ পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া। ইতিমধ্যেই সক্রিয় হয়েছে আবেদন লিঙ্ক। আগ্রহী প্রার্থীরা এখন কমিশনের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

SSC CGL বা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা দেশের অন্যতম জনপ্রিয় সরকারি চাকরির পরীক্ষা। বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক, দফতর ও সরকারি সংস্থায় নিয়োগের জন্য এই পরীক্ষা নেওয়া হয়।

কী ভাবে আবেদন করবেন? 

প্রথমে যেতে হবে এসএসসি-র সরকারি ওয়েবসাইটে (https://ssc.gov.in/, https://ssc.nic.in/)। এর পর 'New User? Register Now' অপশনে ক্লিক করে নতুন রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে পাওয়া রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করতে হবে। তারপর SSC CGL আবেদনপত্রে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। নির্দিষ্ট মাপ অনুযায়ী ছবি, স্বাক্ষর ও প্রয়োজনীয় নথির স্ক্যান কপিও আপলোড করতে হবে। সব তথ্য ভালো করে যাচাই করার পর 'Final Submit' বাটনে ক্লিক করতে হবে। শেষে আবেদন ফি জমা দিলেই সম্পূর্ণ হবে আবেদন প্রক্রিয়া।

SSC CGL ২০২৬ পরীক্ষার আবেদন ফি রাখা হয়েছে ১০০ টাকা। অনলাইন ও অফলাইন- দু'ভাবেই ফি জমা দেওয়া যাবে। প্রার্থীরা SBI চালান, BHIM UPI, নেট ব্যাঙ্কিং, ভিসা, মাস্টারকার্ড, মায়েস্ট্রো কিংবা RuPay ডেবিট কার্ডের মাধ্যমে অর্থ প্রদান করতে পারবেন।

এ ছাড়া আবেদনপত্রে ভুল সংশোধনের জন্যও আলাদা ফি ধার্য করা হয়েছে। প্রথম বার সংশোধনের জন্য ২০০ টাকা এবং দ্বিতীয় বার সংশোধনের জন্য ৫০০ টাকা দিতে হবে।

বিশেষজ্ঞদের মতে, আবেদন করার আগে সমস্ত নথি, ছবি এবং স্বাক্ষরের ফরম্যাট ভালো করে দেখে নেওয়া জরুরি। কারণ ভুল তথ্য বা ভুল নথি আপলোড করলে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা থাকে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN