পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় সরকারি চাকরির স্বপ্ন দেখছেন? তাহলে আপনার জন্য বড় সুযোগ নিয়ে আসছে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর (P&RD) এবার কেন্দ্রীভূত অনলাইন পোর্টাল WBPRMS-এর মাধ্যমে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে ৬,৬৫২টিরও বেশি শূন্যপদে নিয়োগ করতে চলেছে।
এই নিয়োগে অষ্টম শ্রেণি পাস থেকে স্নাতক- সকলের জন্যই রয়েছে চাকরির সুযোগ। গ্রাম পঞ্চায়েত কর্মী (GP Karmee), সহায়ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, LDC, ডেটা এন্ট্রি অপারেটর এবং নির্মাণ সহায়কের মতো একাধিক পদে নিয়োগ হবে।
কী ভাবে হবে নির্বাচন? নিয়োগ প্রক্রিয়ায় থাকবে দুটি ধাপ- MCQ ভিত্তিক লিখিত পরীক্ষা (৮৫ নম্বর), ইন্টারভিউ (১৫ নম্বর)। চূড়ান্ত মেধাতালিকা তৈরি হবে মোট ১০০ নম্বরের ভিত্তিতে। পুরো প্রক্রিয়া পরিচালনা করবে জেলা স্তরের নির্বাচন কমিটি (DLSC)।
যোগ্যতা কী? পদভেদে যোগ্যতা আলাদা।
GP Karmee: অষ্টম শ্রেণি পাস
সহায়ক/LDC: মাধ্যমিক পাস
এক্সিকিউটিভ অ্যসিসট্যান্ট: স্নাতক + কম্পিউটার সার্টিফিকেট
নির্মান সহায়ক: সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা/ডিগ্রি
বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছর। সংরক্ষিত শ্রেণির জন্য নিয়ম অনুযায়ী ছাড় থাকবে।
বেতন কত?
GP Karmee: ১৫,০০০ টাকা - ২০,০০০ টাকা
সহায়ক: ২০,০০০ টাকা - ২৫,০০০ টাকা
Executive Assistant/LDC: ২৮,৯০০ টাকা - ৭৪,৫০০ টাকা পর্যন্ত।
এর সঙ্গে DA, HRA-সহ অন্যান্য সরকারি সুবিধাও মিলবে।
সিলেবাসে কী থাকবে? বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স ও গ্রামীণ উন্নয়ন সংক্রান্ত প্রশ্ন থাকবে। ইঞ্জিনিয়ারিং পদের জন্য আলাদা টেকনিক্যাল সিলেবাস রয়েছে।
সরকারি সূত্রে জানা যাচ্ছে, এবার পুরো আবেদন (https://wbprms.in/) ও রেজাল্ট প্রক্রিয়া অনলাইনে হবে, ফলে স্বচ্ছতা আরও বাড়বে। তবে চাকরি দেওয়ার নামে দালালচক্রের প্রতারণা থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।