Calcutta Television Network

IIEST শিবপুরে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ কবে?

IIEST শিবপুরে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ কবে?

15 May 2026 , 04:08:34 pm

প্রযুক্তি ক্ষেত্রে কাজের সুযোগ খুঁজছেন? তাহলে সুখবর। শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (IIEST শিবপুর) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

চুক্তিভিত্তিক এই নিয়োগে রয়েছে মোট একটি শূন্যপদ। প্রথমে এক বছরের জন্য নিয়োগ করা হলেও কাজের প্রয়োজন অনুযায়ী আরও দু’বছর পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ৫০ হাজার টাকা বেতন দেওয়া হবে।

এই পদে আবেদন করতে হলে প্রার্থীকে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.ই বা বি.টেক ডিগ্রি অর্জন করতে হবে। পাশাপাশি এম.ই বা এম.টেক ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন। বয়সসীমা রাখা হয়েছে সর্বোচ্চ ৩৫ বছর।

প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, প্রার্থীদের আরও কিছু নির্দিষ্ট যোগ্যতা ও দক্ষতা প্রয়োজন হতে পারে। তাই আবেদন করার আগে মূল বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কী ভাবে আবেদন করবেন? আগ্রহীদের Indian Institute of Engineering Science and Technology Shibpur-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে। সেখানে উল্লেখিত নিয়ম মেনে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১১ জুন। ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তিক্ষেত্রে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি সম্মানজনক বেতনের এই সুযোগ তরুণ প্রার্থীদের কাছে নিঃসন্দেহে আকর্ষণীয় হতে চলেছে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN