গবেষণার জগতে কেরিয়ার গড়তে চাইছেন ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা? তাঁদের জন্য বড় সুযোগ নিয়ে এলইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়্গপুর (IIT)। প্রতিষ্ঠানের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে জুনিয়র রিসার্চ ফেলো (JRF) পদে নিয়োগ করা হবে।
এই গবেষণা প্রকল্পে অর্থ সহায়তা করছে কেন্দ্রীয় সরকারের 'ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি'। মোট একটি শূন্যপদে নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীকে প্রথম দু'বছর প্রতি মাসে ৩৭ হাজার টাকা করে ফেলোশিপ দেওয়া হবে। শেষ বছরে সেই অঙ্ক বেড়ে হবে ৪২ হাজার টাকা।
আবেদনের জন্য প্রার্থীকে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে বি.ই বা বি.টেক ডিগ্রি অর্জন করতে হবে। পাশাপাশি গেট (GATE) পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। বয়সসীমা সর্বোচ্চ ২৮ বছর।
কী ভাবে আবেদন করবেন? আগ্রহীদের Indian Institute of Technology Kharagpur-এর ওয়েবসাইটে গিয়ে 'Jobs' বিভাগ থেকে টেম্পোরারি পজ়িশন (Temporary Position)-এ প্রবেশ করতে হবে। সেখানে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি থেকে সরাসরি অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ ২৭ মে।