×

Calcutta Television Network

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্পে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্পে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

28 May 2026 , 03:38:07 pm

গবেষণার জগতে কেরিয়ার গড়তে ইচ্ছুকদের জন্য বড় সুযোগ নিয়ে এল বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (Banaras Hindu University0। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের তরফে গবেষণা প্রকল্পে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের বায়োটেকনোলজি বিভাগের আর্থিক সহায়তায় পরিচালিত একটি গবেষণা প্রকল্পে এই নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীকে তিন বছর ধরে ওই প্রকল্পে কাজ করতে হবে।

এই পদে নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ২০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বোটানি, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, লাইফ সায়েন্স অথবা বায়োসায়েন্স বিষয়ে স্নাতক হতে হবে। এছাড়াও কিছু অতিরিক্ত যোগ্যতার উল্লেখ রয়েছে মূল বিজ্ঞপ্তিতে।

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। তার জন্য প্রথমে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি দেখতে হবে। সেখানে দেওয়া নির্দেশিকা অনুযায়ী আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১২ জুন। গবেষণা ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি কেন্দ্রীয় অর্থপুষ্ট প্রকল্পে যুক্ত হওয়ার সুযোগ থাকায় এই নিয়োগ নিয়ে আগ্রহ বাড়ছে চাকরিপ্রার্থীদের মধ্যে। বিস্তারিত তথ্য ও শর্তাবলি জানতে অফিসিয়াল ওয়েবসাইট Banaras Hindu University (https://www.bhu.ac.in) দেখে নেওয়া যেতে পারে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN