×

Calcutta Television Network

UPSC-র ইতিহাসে নজির! তিন দিনের মধ্যেই প্রকাশ 'আনসার কি'!

UPSC-র ইতিহাসে নজির! তিন দিনের মধ্যেই প্রকাশ 'আনসার কি'!

28 May 2026 , 03:19:37 pm

দেশের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (Union Public Service Commission) পরীক্ষাকে ঘিরে এবার বড় চমক। প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার মাত্র তিন দিনের মধ্যেই প্রকাশ করা হল সম্ভাব্য উত্তরপত্র বা 'আনসার কি'। এর আগে পরীক্ষার্থীদের এই উত্তরপত্র হাতে পেতে প্রায় এক বছর পর্যন্ত অপেক্ষা করতে হত।

রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হয়েছিল ইউপিএসসি সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা। আর বুধবারই কমিশনের তরফে প্রকাশ করা হয় প্রশ্নপত্রের সম্ভাব্য উত্তর। এত দ্রুত ‘আনসার কি’ প্রকাশকে স্বচ্ছতা এবং পরীক্ষার্থীদের সুবিধার দিক থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন শিক্ষামহলের একাংশ।

তবে এবার একটি ব্যতিক্রমী ঘটনাও ঘটেছে। পরীক্ষার ১০০টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর প্রকাশ করেনি ইউপিএসসি। বরং সেই প্রশ্নের সম্ভাব্য উত্তর জানাতে পরীক্ষার্থীদের কাছেই আবেদন করেছে কমিশন।

ইউপিএসসি জানিয়েছে, আগামী ৩১ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরীক্ষার্থীরা নিজেদের যুক্তি ও বিশ্লেষণ অনুযায়ী ওই প্রশ্নের উত্তর জমা দিতে পারবেন। শুধু উত্তর দিলেই হবে না, কেন সেই উত্তর সঠিক বলে মনে করছেন তার সংক্ষিপ্ত ব্যাখ্যাও দিতে হবে। পাশাপাশি অন্তত তিনটি নির্ভরযোগ্য সূত্রের উল্লেখ করতে হবে, যা ওই উত্তরের সমর্থনে প্রমাণ হিসেবে ধরা হবে।

কমিশনের বক্তব্য, পরীক্ষার্থীদের পাঠানো উত্তর ও ব্যাখ্যা বিশেষজ্ঞদের কাছে পুনর্বিবেচনার জন্য পাঠানো হবে। এরপরই নির্ধারিত সময় অনুযায়ী প্রকাশ করা হবে চূড়ান্ত 'আনসার কি'। 

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN