Calcutta Television Network

এনআইটি দুর্গাপুরে ইন্টার্ন নিয়োগ! কারা করতে পারবেন আবেদন?

এনআইটি দুর্গাপুরে ইন্টার্ন নিয়োগ! কারা করতে পারবেন আবেদন?
6 November 2026 • 12:12:11 pm

গবেষণার পাশাপাশি হাতে-কলমে কাজ শেখার সুযোগ দিচ্ছে দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি বা এনআইটি দুর্গাপুর। প্রতিষ্ঠানের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে একটি গবেষণা প্রকল্পের জন্য ইন্টার্ন নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

জানা গিয়েছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি গুয়াহাটির টেকনোলজি ইনোভেশন হাবের অর্থায়নে পরিচালিত হচ্ছে সংশ্লিষ্ট গবেষণা প্রকল্পটি। এই প্রকল্পে চুক্তির ভিত্তিতে ১২ মাসের জন্য ইন্টার্ন নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ৫ হাজার টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

আবেদনের জন্য প্রার্থীদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক কোর্সের তৃতীয় অথবা চতুর্থ বর্ষের পড়ুয়া হতে হবে। পাশাপাশি, আবেদনকারীদের সিজিপিএ অন্তত ৭.৫ অথবা ন্যূনতম ৭০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক। পাইথন অথবা ম্যাটল্যাব প্রোগ্রামিংয়ের প্রাথমিক জ্ঞান থাকাও প্রয়োজন। তবে আবেদনের আগে অন্যান্য যোগ্যতা ও শর্তাবলি মূল বিজ্ঞপ্তি থেকে ভালোভাবে দেখে নেওয়া জরুরি।

প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে। তবে ইন্টারভিউয়ে অংশগ্রহণের আগে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর জন্য এনআইটি দুর্গাপুরের সরকারি ওয়েবসাইটে গিয়ে 'কেরিয়ার' বিভাগে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশিকা অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।

উল্লেখ্য, বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ২ নভেম্বর। প্রকাশের তারিখ থেকে ১৪ দিনের মধ্যে আবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ, আগ্রহী পড়ুয়াদের নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিস্তারিত জানতে দেখুন: https://nitdgp.ac.in/p/careers