শান্তি নাকি মহামারী? ২০২৫ সালে মা দুর্গার আগমন-গমন বার্তায় লুকিয়ে ভবিষ্যতের ছায়া! ‘আশ্বিনে দেবী দুর্গার আগমন, দশমীতে গমন’ — এই চিরপরিচিত বাঙালিয়ানার সূত্রে আবারও ধীরে ধীরে কাছে আসছে দুর্গাপুজো ২০২৫। প্রতিটি বাঙালির হৃদয়ে এই সময়টুকু বছরের সবচেয়ে অপেক্ষার।
কিন্তু শুধুই প্যান্ডেল, আলোকসজ্জা আর ঢাকের বাদ্য নয়, দেবীর আগমন ও গমন কোন বাহনে ঘটছে, সেটিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ হিন্দু শাস্ত্র অনুযায়ী, দেবীর যাত্রাবাহনই ভবিষ্যৎ বছরের শুভাশুভ নির্ধারণ করে দেয়।
দেবীর আগমন ও গমন — কবে ও কীভাবে?
২০২৫ সালে দেবী দুর্গার আগমন ঘটবে গজে (হাতি), এবং গমন ঘটবে দোলায় (পালকি)।
গজে আগমন:
দেবী হাতিতে করে এলে তা শান্তি, সমৃদ্ধি ও শুভফল নির্দেশ করে। বসুন্ধরা হয় শস্য-শ্যামলা, চারদিকে ছড়ায় কল্যাণ।
দোলায় গমন:
পালকি বা দোলায় গমন মহামারী, মড়ক ও রোগব্যাধির ইঙ্গিত বহন করে। মানে, বছরের শুরু সুখের হলেও শেষ দিকে সমাজে ভোগান্তি, অসুখ বা অস্থিরতা আসতে পারে।
শাস্ত্র কী বলে বাহন সম্বন্ধে?
গজ (হাতি) করে এলে শান্তি ও শস্য এটা শুভ আগমন বা গমন।
দোলা (পালকি) করে এলে মহামারী বা মড়ক এটা অশুভ গমন।
নৌকা করে এলে বন্যা বা কৃষি ফলন এটা মিশ্র বার্তা বহন করে।
ঘোটকে (ঘোড়া) এলে যুদ্ধ, বিপ্লব, রাজনৈতিক অস্থিরতা থাকবে, এটা অশান্ত বার্তা বহন করে।
গত বছরের তুলনা (২০২৩ ও ২০২৪):
২০২৩: আগমন ও গমন — উভয়ই ঘোটকে। ফল — ব্যাপক অস্থিরতা ও রাজনৈতিক উত্তেজনা।
২০২৪: আগমন দোলায়, গমন ঘোটকে। অর্থাৎ মহামারী ও ছত্রভঙ্গ বার্তা।
আর এবার ২০২৫-এ আগমন গজে (শুভ), গমন দোলায় (অশুভ)। মানে, বছরের শুরু সুখকর হলেও বছরের শেষে অসুস্থতা বা সামাজিক উদ্বেগ দেখা দিতে পারে।
কী বার্তা লুকিয়ে রয়েছে দেবীর যাত্রায়?
২০২৫-এর দুর্গাপুজো শুধু আচার বা উৎসব নয়, এক গভীর প্রতীক। গজে আগমন মানেই আনন্দ, শস্যশ্যামলা হবে ধরিত্রী, দোলায় গমন মানেই সাবধানতা অবলম্বন করতে হবে।