Calcutta Television Network

শিবের তৃতীয় নয়নের আসল রহস্য কী? জানলে অবাক হবেন!

শিবের তৃতীয় নয়নের আসল রহস্য কী? জানলে অবাক হবেন!
16 November 2026 • 12:30:52 pm

হিন্দু পুরাণে আমরা দেবাদিদেব মহাদেবের তিনটি চোখের কথা সকলেই জানি। কিন্তু কখনও কি আমরা ভেবে দেখেছি , শিবের কপালে থাকা তৃতীয় নয়নের প্রকৃত রহস্য? পুরাণ বলছে , শিবের দুটি চোখ হলো সূর্য ও চন্দ্রের প্রতীক। আর তাঁর কপালের তৃতীয় চোখ টি হলো আগুন বা অগ্নিশক্তির প্রতীক। আর এই নয়নকে বলা হয় জ্ঞানচক্ষু বা দিব্যদৃষ্টি। তবে এটি কেবল বাইরের জগৎ দেখার চোখ নয়, এটি হলো  সত্য, জ্ঞান এবং অন্তর্দৃষ্টির প্রতীক।

আবার একটি পৌরাণিক কাহিনি অনুসারে আমরা জানতে পারি যে , একদিন দেবী পার্বতী নাকি পরিহাস করে শিবের দুটি চোখ হাত দিয়ে ঢেকে দেন।আর মুহূর্তের মধ্যে সমগ্র বিশ্ব অন্ধকারে ডুবে যায়। জগতের প্রাণীদের রক্ষা করতে তখন মহাদেবের কপালে তৃতীয় নয়নের আবির্ভাব হয়।  আর সেই নয়নের আলোয় আবার আলোকিত হয়ে ওঠে পৃথিবী। এছাড়াও  পুরাণে কামদেবকে ভস্ম করার কাহিনিও শিবের তৃতীয় নয়নের সঙ্গে যুক্ত রয়েছে। বলা হয়  কামদেব প্রেমবাণে শিবের ধ্যান ভঙ্গ করার চেষ্টা হলে ক্ষুব্ধ মহাদেব তৃতীয় নয়ন উন্মীলন করেন এবং তাঁর অগ্নিদৃষ্টিতে কামদেব ভস্ম হয়ে যান।

তবে শিবের তৃতীয় নয়নের তাৎপর্য শুধু যে ধ্বংসের মধ্যেই সীমাবদ্ধ তা কিন্তু নয়। এটি আমাদের  অজ্ঞানতা, অহংকার ও মিথ্যা বিনাশেরও  প্রতীক। তাই, শিবের এই  তৃতীয় নয়ন আমাদের শেখায়, সত্যকে উপলব্ধি করতে এবং অন্তরকে আলোকিত করতে।