Calcutta Television Network

বিদেশে গিয়ে চোখের চিকিৎসার অনুমতি না মেলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

বিদেশে গিয়ে চোখের চিকিৎসার অনুমতি না মেলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়
7 August 2026 11:40:48 am

বিদেশে গিয়ে চোখের চিকিৎসার অনুমতি না মেলায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য-এর রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দেশের সর্বোচ্চ আদালতে আবেদন করেছেন তিনি।

সম্প্রতি কলকাতা হাইকোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে যাওয়ার আবেদন খারিজ করে দেয়। নিজের চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। হাইকোর্টে সেই আবেদন খারিজ হওয়ার পর এবার সুপ্রিম কোর্টে বিশেষ অনুমতির আবেদন দায়ের করেছেন তৃণমূল সাংসদ।

এখন সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির দিন নির্ধারণের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট পক্ষ। মামলার শুনানিতে সর্বোচ্চ আদালত কী নির্দেশ দেয়, সেদিকেই নজর রাজনৈতিক ও আইন মহলের।

 

Related Posts
×
  • CTVN