অর্ধশতাব্দীর অপেক্ষার অবসান-মানবসভ্যতা আবার ফিরছে চাঁদের পথে। NASA-র নতুন উদ্যোগ Artemis II শুধু একটি মহাকাশ অভিযান নয়, বরং ভবিষ্যতের মহাকাশ গবেষণার ভিত্তি গড়ে তোলার এক বড় পদক্ষেপ।
১৯৭২ সালে Apollo program-এর মাধ্যমে শেষবার চাঁদে মানুষ পাঠানো হয়েছিল। তার প্রায় ৫৩ বছর পর ফের মানুষ চাঁদের কাছাকাছি পৌঁছতে চলেছে। যদিও এই মিশনে চাঁদের মাটিতে অবতরণ নয়, বরং চাঁদের চারপাশে প্রদক্ষিণ করে পৃথিবীতে ফিরে আসাই মূল লক্ষ্য। সফল হলে ২০২৮ নাগাদ মানুষ আবার চাঁদের মাটিতে পা রাখতে পারবে।
কখন উৎক্ষেপণ? ১ এপ্রিল (আমেরিকার সময়) ফ্লরিডার Kennedy Space Center থেকে উৎক্ষেপণ হবে ওরিয়ন মহাকাশযান। ভারতীয় সময় অনুযায়ী তা ২ এপ্রিল ভোর প্রায় ৪টে। আবহাওয়া বা প্রযুক্তিগত সমস্যায় ৬ এপ্রিল বা প্রয়োজনে ৩০ এপ্রিল পর্যন্ত বিকল্প দিন রাখা হয়েছে।
কারা থাকছেন এই অভিযানে? রিড ওয়াইসম্যান (কমান্ডার), ভিক্টর গ্লোভার (পাইলট), ক্রিস্টিনা কচ (মিশন স্পেশালিস্ট), জেরেমি হানসেন (মিশন স্পেশালিস্ট)।
কোথায় দেখা যাবে? নাসার অফিসিয়াল ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। উৎক্ষেপণের কয়েক ঘণ্টা আগেই লাইভ কাউন্টডাউন শুরু হবে।
এই মিশন তিন ধাপে সম্পন্ন হবে, যার দ্বিতীয় ধাপই আর্টেমিস-২। এখানে মহাকাশচারীরা পৃথিবীর কক্ষপথ ছাড়িয়ে চাঁদের কাছে গিয়ে হাই-স্পিড লুপ সম্পন্ন করে ফিরবেন। এরপর Artemis III-তে মানুষের চাঁদে অবতরণের পরিকল্পনা রয়েছে।