Calcutta Television Network

সর্বনাশ... বাড়ছে ঢেউয়ের উচ্চতা! সব কি জলের তলায় তলিয়ে যাবে?

সর্বনাশ... বাড়ছে ঢেউয়ের উচ্চতা! সব কি জলের তলায় তলিয়ে যাবে?

4 March 2026 , 04:34:53 pm

শান্ত সমুদ্রের বুক চিরে আচমকা ৫৮ ফুট উঁচু রাক্ষুসে ঢেউ- শুনতে যেন রূপকথা, অথচ এ বার সেই ঘটনাই বিজ্ঞানের নথিতে স্বীকৃত। ২০২০ সালে কানাডার ব্রিটিশ কলম্বিয়া উপকূলে, ভ্যাঙ্কুভার দ্বীপ সংলগ্ন সমুদ্রে তৈরি হয় এই অস্বাভাবিক তরঙ্গ। সম্প্রতি গবেষণায় একে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ‘রোগ ওয়েভ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

‘রোগ ওয়েভ’ বা রাক্ষুসে ঢেউ বলতে এমন তরঙ্গকে বোঝায়, যা আশপাশের ঢেউয়ের তুলনায় দ্বিগুণ বা তারও বেশি উচ্চতায় হঠাৎ উঠে দাঁড়ায়। চারতলা বাড়ির সমান উচ্চতার এই ঢেউটি আশপাশের তরঙ্গের তুলনায় প্রায় তিন গুণ বড় ছিল- আর সেই কারণেই একে সবচেয়ে শক্তিশালী বলা হচ্ছে।


বহুদিন ধরে নাবিকদের কল্পকাহিনি বলে উড়িয়ে দেওয়া হয়েছিল এই ধারণা। কিন্তু ১৯৯৫ সালে নরওয়ের উপকূলের কাছে একটি তেল খনন প্ল্যাটফর্মে ৮৫ ফুট উঁচু ঢেউ আছড়ে পড়ার পর বদলে যায় সেই ধারণা। তারপর থেকে ডজনখানেক রাক্ষুসে ঢেউ নথিভুক্ত হয়েছে, তবে ব্রিটিশ কলম্বিয়ার ঘটনাকে বিশেষভাবে ‘অসামান্য’ বলা হচ্ছে। বিজ্ঞানীদের মতে, এমন ঢেউ ১৩০০ বছরে একবার দেখা যেতে পারে।

বিশেষজ্ঞদের ধারণা, বিশ্ব উষ্ণায়নের প্রভাবে উত্তর প্রশান্ত মহাসাগরে তরঙ্গের উচ্চতা ভবিষ্যতে আরও বাড়তে পারে। ২০২৪ সালের এক গবেষণায় আশঙ্কা করা হয়েছে, ঢেউয়ের উচ্চতা পূর্বানুমানের তুলনায় চার গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

কীভাবে এই রাক্ষুসে ঢেউ তৈরি হয়, তা এখনও স্পষ্ট নয়। তবে আগাম পূর্বাভাস প্রযুক্তি উন্নত হলে নাবিক ও উপকূলবাসীদের সতর্ক করা সম্ভব হবে। বহু অমীমাংসিত জাহাজডুবি বা অন্তর্ধানের রহস্যও হয়তো এই ‘মিথ’ স্বীকৃতি পাওয়ার পর নতুন করে ব্যাখ্যা পাবে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN