Calcutta Television Network

AI ব্যবহার বাধ্যতামূলক! না হলে পদোন্নতি নয়, জানাল Accenture

AI ব্যবহার বাধ্যতামূলক! না হলে পদোন্নতি নয়, জানাল Accenture

24 February 2026 , 12:27:55 pm

কর্মক্ষেত্রে কৃত্রিম মেধা বা AI এখন আর ‘অতিরিক্ত দক্ষতা’ নয়... বরং অপরিহার্য। সম্প্রতি বহুজাতিক টেক জায়ান্ট Accenture স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, কাজের সময় নিয়মিত AI টুল ব্যবহার না করলে সিনিয়র পদে পদোন্নতির সম্ভাবনা ক্ষীণ। চলতি অর্থবর্ষের শেষ লগ্নে অ্যাসোসিয়েট ডিরেক্টর ও সিনিয়র ম্যানেজারদের উদ্দেশে পাঠানো ইমেলে এই নির্দেশ জানানো হয়েছে।


যদিও ওই বার্তায় সরাসরি ছাঁটাইয়ের উল্লেখ নেই, তবে প্রেক্ষাপট যথেষ্ট তাৎপর্যপূর্ণ। গত বছরই সংস্থাটি প্রায় ১১,০০০ কর্মী ছাঁটাই করেছিল। কর্তৃপক্ষের দাবি, নতুন এআই প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে না পারাই ছিল এর অন্যতম কারণ। কর্মীছাঁটাই ও পুনর্গঠনের প্যাকেজ বাবদ গত তিন বছরে প্রায় ২০০ কোটি ডলার ব্যয় করেছে সংস্থা।

নয়াদিল্লিতে আয়োজিত এক এআই সম্মেলনে সংস্থার CEO Julie Sweet জানান, 'কৃত্রিম মেধা এসে যাওয়ার পর কাজের ধরন বদলানো ছাড়া উপায় নেই।' তাঁর মতে, কর্মীদের AI-দক্ষ করে তুলতে বিপুল বিনিয়োগ জরুরি।


শুধু Accenture নয়, প্রযুক্তি জগতে একই সুর শোনা যাচ্ছে অন্যত্রও। Microsoft-ও আগেই ঘোষণা করেছে, এআই ব্যবহার আর ঐচ্ছিক নয়। সংস্থার সিইও Satya Nadella সতর্ক করেছেন... যারা AI-এর সঙ্গে মানিয়ে নিতে পারছেন না, তাঁদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN