Calcutta Television Network

২২ বছর পর বড় বদল! এবার নিজের পছন্দমতো বদলানো যাবে জিমেলের ঠিকানা

২২ বছর পর বড় বদল! এবার নিজের পছন্দমতো বদলানো যাবে জিমেলের ঠিকানা

3 April 2026 , 04:25:22 pm

প্রায় দুই দশক ধরে একই ইমেল আইডি ব্যবহার করছেন? পুরনো বা অদ্ভুত নামের জন্য বিব্রতও হয়েছেন অনেক সময়? এবার সেই সমস্যার সমাধান আনতে চলেছে Google। শীঘ্রই ব্যবহারকারীরা তাঁদের Gmail অ্যাকাউন্টের মূল ইমেল ঠিকানা বদলানোর সুযোগ পাবেন।

এই নতুন ফিচারের কথা ঘোষণা করেছেন গুগলের সিইও সুন্দর পিচাই (Sundar Pichai)। তিনি মজা করে বলেন, 'জিমেল ২০০৪ সালে চালু হলেও আপনার ইমেল ঠিকানাকে সেই সময়েই আটকে থাকতে হবে-এমন কোনও কথা নেই।' অর্থাৎ বহু বছর আগে তৈরি করা ইউজ়ারনেম যদি আর পছন্দ না হয়, তবে সেটি পরিবর্তনের সুযোগ মিলবে।

সবচেয়ে বড় সুবিধা হল-নতুন ঠিকানায় গেলেও ডেটা হারানোর ভয় থাকবে না। ব্যবহারকারীর পুরনো ইমেল, গুগল ড্রাইভের ফাইল, ছবি বা অন্যান্য পরিষেবার তথ্য একই অ্যাকাউন্টেই থেকে যাবে। অর্থাৎ নতুন ইমেল ঠিকানায় স্থানান্তর হলেও পুরনো ডেটা সম্পূর্ণ অক্ষুণ্ণ থাকবে।

এই ফিচার ব্যবহার করতে হলে গুগল অ্যাকাউন্টের সেটিংসে গিয়ে নতুন একটি ইউজ়ারনেম বেছে নিতে হবে। তবে পুরনো ইমেল ঠিকানাটি পুরোপুরি মুছে যাবে না। সেটি একটি বিকল্প ঠিকানা হিসেবে অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকবে। ফলে ব্যবহারকারীরা পুরনো ও নতুন-দু’টি ইমেল দিয়েই সাইন ইন করতে পারবেন এবং পুরনো ঠিকানায় পাঠানো মেলও দেখতে পারবেন।

তবে শুরুতেই সব ব্যবহারকারী এই সুবিধা পাবেন না। গুগল জানিয়েছে, ফিচারটি ধাপে ধাপে চালু করা হবে। এছাড়া এই পরিবর্তনের ফলে 'সাইন ইন উইথ গুগল' বা ক্রোম সিঙ্ক-এর মতো পরিষেবায় সামান্য সমস্যা দেখা দিতে পারে।

তাই সতর্কতা হিসেবে গুরুত্বপূর্ণ ডেটা আগে থেকে ব্যাকআপ করে রাখার পরামর্শ দিচ্ছে গুগল।

নতুন এই ফিচার চালু হলে বহু পুরনো জিমেল ব্যবহারকারীর জন্য এটি হতে পারে এক বড় স্বস্তির খবর-অবশেষে নিজের ইমেল পরিচয়কে নতুন করে সাজানোর সুযোগ মিলবে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN