Calcutta Television Network

প্যান কার্ডে এল বড় পরিবর্তন! নিয়ম না জানলে পরতে হবে অনেক বড় সমস্যায়

প্যান কার্ডে এল বড় পরিবর্তন! নিয়ম না জানলে পরতে হবে অনেক বড় সমস্যায়

19 May 2026 , 06:14:47 pm

পোস্ট অফিসে সঞ্চয় বা টাকা লেনদেন করেন? তাহলে এখনই জেনে নিন নতুন নিয়ম। India Post প্যান কার্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে, যা সরাসরি প্রভাব ফেলবে সাধারণ গ্রাহক থেকে প্রবীণ নাগরিক- সকলের উপরই।

নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে পোস্ট অফিসের অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া বা টাকা তোলার ক্ষেত্রেও বাধ্যতামূলক হতে চলেছে Permanent Account Number। অর্থাৎ, PAN নম্বর ছাড়া বড় অঙ্কের আর্থিক লেনদেন করা আর সহজ হবে না।

এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আয়কর আইন ২০২৬-এর নতুন বিধি মেনে। সরকারের মূল লক্ষ্য হল পোস্ট অফিসের মাধ্যমে হওয়া আর্থিক লেনদেনে আরও বেশি স্বচ্ছতা আনা এবং কর ফাঁকি বা কালো টাকার বিনিয়োগ রোধ করা। বিশেষ করে ফিক্সড ডিপোজিট ও বিভিন্ন সঞ্চয় প্রকল্পে নজরদারি বাড়ানোই এই পরিবর্তনের অন্যতম উদ্দেশ্য।

নতুন নিয়মে প্যান না থাকলে গ্রাহকদের অতিরিক্ত শর্ত মানতে হবে। এতদিন PAN না থাকলে ফর্ম ৬০ জমা দিলেই চলত। কিন্তু এখন থেকে তার বদলে জমা দিতে হবে নতুন ফর্ম ৯৭। এই ফর্মে লেনদেনকারীর নাম, ঠিকানা, পরিচয়পত্রের তথ্য এবং লেনদেনের সম্পূর্ণ বিবরণ দিতে হবে। ফলে PAN ছাড়াও করা লেনদেন আয়করের নজরদারির আওতায় চলে আসবে।

সবচেয়ে বড় পরিবর্তন এসেছে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রেও। পোস্ট অফিসের সুদের উপর TDS কাটা বন্ধ করতে এতদিন ফর্ম ১৫জি এবং ১৫এইচ জমা দিতে হত। নতুন নিয়মে সেই ফর্ম বাতিল করে আনা হচ্ছে ফর্ম ১২১। অর্থাৎ, কর সংক্রান্ত কাগজপত্রেও বড়সড় বদল আসছে।

বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল নজরদারি এবং আর্থিক স্বচ্ছতা বাড়াতেই এই পদক্ষেপ। তাই পোস্ট অফিসে যাঁদের সেভিংস অ্যাকাউন্ট, এমআইএস, ফিক্সড ডিপোজিট বা অন্য কোনও বিনিয়োগ রয়েছে, তাঁদের এখন থেকেই PAN এবং প্রয়োজনীয় নথি আপডেট রাখা জরুরি।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN