Calcutta Television Network

স্প্যাম কলে নাজেহাল হচ্ছেন? হোয়াটসঅ্যাপেই আছে সহজ সমাধান!

স্প্যাম কলে নাজেহাল হচ্ছেন? হোয়াটসঅ্যাপেই আছে সহজ সমাধান!

28 February 2026 , 04:26:58 pm

ডিজিটাল দুনিয়ায় যোগাযোগ যত সহজ হয়েছে, ততই বেড়েছে প্রতারণার ফাঁদ। এখন শুধু সাধারণ ফোন কল নয়, জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপেও বাড়ছে স্প্যাম কলের উপদ্রব। কাজের মাঝখানে হঠাৎ অজানা বিদেশি নম্বর থেকে কল- কখনও বিরক্তিকর, কখনও বিপজ্জনকও হতে পারে। অনেকেই না জেনে সেই কল রিসিভ করে আর্থিক বা তথ্য চুরির ঝুঁকিতে পড়ছেন।

তবে স্বস্তির খবর, এর সহজ সমাধান রয়েছে। হোয়াটসঅ্যাপে রয়েছে একটি ইনবিল্ট ফিচার- 'Silence Unknown Callers'। এই অপশন চালু করলে আপনার ফোনে সেভ করা নেই এমন নম্বর থেকে কল এলেও তা সাইলেন্ট হয়ে যাবে। অর্থাৎ ফোন বাজবে না, ভাইব্রেটও করবে না। ফলে অপ্রয়োজনীয় বিরক্তি এড়ানো সম্ভব। তবে কলটি পুরোপুরি হারিয়ে যাবে না- কল লগে নম্বরটি দেখা যাবে। প্রয়োজনে পরে যাচাই করে যোগাযোগ করতে পারবেন।

বর্তমানে স্ক্যামাররা বিভিন্ন অচেনা নম্বর ব্যবহার করে ফিশিং, ওটিপি জালিয়াতি কিংবা ভুয়ো লটারি-প্রলোভনের মতো কৌশল নিচ্ছে। তাই এই ফিচার অন রাখা মানে একধাপ বাড়তি সুরক্ষা। বিশেষ করে কর্মব্যস্ত মানুষ বা বয়স্কদের জন্য এটি অত্যন্ত কার্যকর।

কীভাবে চালু করবেন? প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন - উপরের ডানদিকে তিনটি ডটে ক্লিক করুন - সেটিংস - প্রাইভেসি - কলস - তারপর সাইলেন্স আননোন কলার্স অপশনটি অন করুন। এতেই মিলবে শান্তি। অপ্রয়োজনীয় কলের ঝামেলা কমাতে এবং নিরাপদ ডিজিটাল অভিজ্ঞতা পেতে এই ছোট্ট সেটিংস বদলই হতে পারে বড় সমাধান। 

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN