Calcutta Television Network

টপ লোডিং নাকি ফ্রন্ট লোডিং? কোন মেশিনে বেশি লাভ?

টপ লোডিং নাকি ফ্রন্ট লোডিং? কোন মেশিনে বেশি লাভ?

6 March 2026 , 03:27:08 pm

বর্তমানে প্রায় প্রতিটি মধ্যবিত্ত পরিবারের ঘরেই জায়গা করে নিয়েছে ওয়াশিং মেশিন। সময় বাঁচানো থেকে শুরু করে সহজে কাপড় পরিষ্কার করা-সব মিলিয়ে এই যন্ত্র এখন নিত্যদিনের প্রয়োজন। বাজারে মূলত দু’ধরনের ওয়াশিং মেশিন দেখা যায়-ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন এবং টপ লোডিং ওয়াশিং মেশিন। বাঙালি মধ্যবিত্ত পরিবারে টপ লোডিং মেশিন বেশি ব্যবহৃত হলেও, ফ্রন্ট লোডিং মেশিনের রয়েছে বেশ কিছু বাড়তি সুবিধা।


ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনে জামাকাপড় সামনের দিকের দরজা খুলে দেওয়া হয়। এই যন্ত্রে কাপড় পরিষ্কারের পদ্ধতিও আলাদা। টপ লোডিং মেশিনে সাধারণত কাপড়কে ঘুরিয়ে ও মুচড়ে পরিষ্কার করা হয়, কিন্তু ফ্রন্ট লোডিং মেশিন কাপড়কে ঘষে ঘষে ময়লা তুলতে সাহায্য করে। ফলে কাপড় কম ক্ষতিগ্রস্ত হয় এবং নরম পোশাক দীর্ঘদিন ভালো থাকে।

আরেকটি বড় সুবিধা হল জল ও বিদ্যুৎ সাশ্রয়। ফ্রন্ট লোডিং মেশিনে টপ লোডিংয়ের তুলনায় প্রায় ৪০-৫০ শতাংশ কম জল ব্যবহার হয়। এর ফলে বিদ্যুতের খরচও কিছুটা কমে যায়, যা দীর্ঘমেয়াদে সাশ্রয়ী।


কম্পন বা ভাইব্রেশনও তুলনামূলকভাবে কম হয় এই ধরনের মেশিনে। তাই ছোট জায়গাতেও সহজে বসানো যায়। পাশাপাশি কাপড় কাচার সময় মেশিনের ঘূর্ণন বা স্পিন শক্তিশালী হওয়ায় কাপড় থেকে জল দ্রুত বেরিয়ে যায় এবং কাপড় দ্রুত শুকিয়ে যায়। এমনকি রোদ কম থাকলেও এই মেশিন বেশ কার্যকর।

ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনে অনেক সময় হিটার ও স্টিম ওয়াশের সুবিধাও থাকে। এতে কাপড় আরও ভালোভাবে পরিষ্কার হয় এবং ভেজা কাপড় শুকোতেও সাহায্য করে।

তবে একটি বিষয় মাথায় রাখা দরকার-টপ লোডিং মেশিনের তুলনায় ফ্রন্ট লোডিং মেশিনের দাম বেশি এবং কাপড় ধোয়ার সময়ও কিছুটা বেশি লাগে। এই কারণেই এখনও অনেক মধ্যবিত্ত পরিবার টপ লোডিং মেশিনকেই বেশি প্রাধান্য দেয়।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN