Calcutta Television Network

ইনস্টাগ্রাম কি গোপনে আপনার কথা শোনে? নজরদারি বন্ধ করুন এখনই

ইনস্টাগ্রাম কি গোপনে আপনার কথা শোনে? নজরদারি বন্ধ করুন এখনই

3 February 2026 , 04:32:20 pm

বন্ধুর সঙ্গে আড্ডায় হঠাৎ কোনও নতুন জুতো, ট্রাভেল প্ল্যান বা ডায়েটের কথা বললেন আর কিছুক্ষণের মধ্যেই ইনস্টাগ্রামে সেই নিয়েই বিজ্ঞাপন! মুহূর্তে মাথায় আসে প্রশ্ন... ইনস্টাগ্রাম কি আড়ি পেতে আমাদের কথা শুনছে? এই জনপ্রিয় আশঙ্কা নিয়ে সরাসরি মুখ খুলেছেন ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরিও। তাঁর দাবি, ইনস্টাগ্রাম বা মেটা ব্যবহারকারীদের কথা শোনে না, মাইক্রোফোনের মাধ্যমেও নয়। তাহলে এত ‘ব্যক্তিগত’ বিজ্ঞাপন আসে কীভাবে?

আসলে রহস্য লুকিয়ে রয়েছে আমাদের ডিজিটাল আচরণে। আপনি কী সার্চ করছেন, কোন পোস্টে লাইক বা কমেন্ট দিচ্ছেন, কী সেভ করছেন... সবই বিশ্লেষণ করে অ্যালগরিদম। শুধু ইনস্টাগ্রাম নয়, বিভিন্ন ওয়েবসাইটে ঘোরাফেরার সময় কুকিজ ও Meta Pixel-এর মাধ্যমে আপনার অনলাইন গতিবিধির তথ্য সংগ্রহ হয়। এই তথ্য থেকেই তৈরি হয় ‘হাইপার-পার্সোনালাইজড’ বিজ্ঞাপন। ফলে কথা না শুনেও, আপনার পছন্দ আন্দাজ করে ফেলে অ্যাপ।

তবে ভালো খবর হল-এই ট্র্যাকিং আপনি চাইলে কমাতে পারেন। ইনস্টাগ্রাম অ্যাপে গিয়ে প্রোফাইল -> হ্যামবার্গার মেনু -> Accounts Centre। সেখানে ঢুকে Ad preferences -> Manage info -> Activity information from ad partners -> Review setting। এরপর 'No, don’t make my ads more relevant by using this information' অপশনটি বেছে নিলেই বিজ্ঞাপনদাতাদের তথ্য ব্যবহার বন্ধ হবে।

আরও এক ধাপ এগোতে চাইলে, Off-Meta activity পুরোপুরি ডিসকানেক্ট করা যায়। Accounts Centre -> Your information and permissions -> Your activity off Meta technologies -> Disconnect specific activity। পাসওয়ার্ড দিয়ে নিশ্চিত করুন। ভবিষ্যতের জন্য Disconnect future activity চালু রাখলে বাইরের ট্র্যাকিংও বন্ধ থাকবে।

মনে রাখবেন, এতে বিজ্ঞাপন পুরোপুরি বন্ধ হবে না। তবে সেগুলি আর আপনার ব্যক্তিগত ব্রাউজিং বা আগ্রহের ওপর ভিত্তি করে আসবে না। অর্থাৎ, গোপনীয়তা থাকবে, নজরদারি কমবে-এটাই আসল সুরক্ষা।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN