Calcutta Television Network

এবার আরও ৫ ভাষায় অনুবাদ হবে ইনস্টা রিল! এই তালিকায় আছে নাকি বাংলা ভাষা?

এবার আরও ৫ ভাষায় অনুবাদ হবে ইনস্টা রিল! এই তালিকায় আছে নাকি বাংলা ভাষা?

27 February 2026 , 08:53:27 pm

নতুন বছরে কনটেন্ট ক্রিয়েটারদের জন্য বড় সুখবর দিল Instagram। মার্কিন টেক জায়ান্ট Meta জানাল, এআই-ভিত্তিক ভয়েস ট্রান্সলেশন ফিচারে যুক্ত হতে চলেছে আরও পাঁচটি ভারতীয় ভাষা- আর সেই তালিকায় রয়েছে বাংলাও।

গত ২০২৫ সালের অক্টোবরে ইংরেজি, হিন্দি, স্প্যানিশ ও পর্তুগিজ ভাষায় রিলস ডাবিং ও লিপ সিঙ্ক সুবিধা চালু হয়েছিল। এবার বাংলা, তামিল, তেলুগু, কন্নড় এবং মরাঠি ভাষাও যুক্ত হচ্ছে এই পরিষেবায়। ফলে বাংলা ভাষার কনটেন্ট ক্রিয়েটারদের জন্য খুলে যাচ্ছে বিশ্বমঞ্চের দরজা।

মেটার ব্লগপোস্টে জানানো হয়েছে, ‘মেটা এআই’ ব্যবহার করে রিলসের ভাষা সহজেই বদলে নেওয়া যাবে। শুধু অনুবাদই নয়, নতুন প্রযুক্তি ডাবিংয়ের সময় কণ্ঠস্বরের স্বরভঙ্গি ও আবেগ বজায় রাখবে। অর্থাৎ ভাষা বদলালেও ভিডিওটি কৃত্রিম বলে মনে হবে না। ‘লিপ সিঙ্কিং’ অপশন বেছে নিলে ঠোঁটের নড়াচড়ার সঙ্গে নতুন ভাষার অডিয়ো নিখুঁতভাবে মিলিয়ে দেওয়া হবে- যেন ক্রিয়েটার সেই ভাষাতেই কথা বলছেন!

ব্যবহারকারীরা রিল আপলোডের সময় ‘মেটা এআই দিয়ে ভয়েস অনুবাদ করুন’ অপশনটি বেছে নিলেই স্বয়ংক্রিয় অনুবাদ সক্রিয় হবে। আপডেট চালু হলে বাংলা-সহ নতুন ভাষাগুলিও যুক্ত হবে তালিকায়।

শুধু তাই নয়, এডিটস অ্যাপে ভারতীয় ফন্ট ব্যবহারের সুবিধাও আসছে। ফলে বাংলা, হিন্দি বা মরাঠিতে ক্যাপশন লেখা আরও সহজ হবে। আপাতত এই সুবিধা অ্যান্ড্রয়েড সংস্করণে মিলবে, অ্যাপ আপডেট করলেই পাওয়া যাবে নতুন ফিচার। 

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN