Calcutta Television Network

AI রিলে আসছে বাংলা! ইনস্টাগ্রামের নতুন আপডেটে কনটেন্ট ক্রিয়েটারদের সুখবর

AI রিলে আসছে বাংলা! ইনস্টাগ্রামের নতুন আপডেটে কনটেন্ট ক্রিয়েটারদের সুখবর

27 January 2026 , 04:46:52 pm

নতুন বছরে কনটেন্ট ক্রিয়েটারদের জন্য একের পর এক চমক আনছে ইনস্টাগ্রাম। এ বার আরও এক ধাপ এগিয়ে এআই-ভিত্তিক রিল ভয়েস ট্রান্সলেশন ফিচার-এ যুক্ত হচ্ছে পাঁচটি নতুন ভারতীয় ভাষা। তালিকায় রয়েছে বাংলা... যা নিঃসন্দেহে বাঙালি কনটেন্ট ক্রিয়েটারদের জন্য বড় প্রাপ্তি।

মার্কিন টেক জায়ান্ট মেটা জানিয়েছে, খুব শীঘ্রই ইনস্টাগ্রাম রিলসের ডাবিং ও লিপ সিঙ্ক সুবিধা পাওয়া যাবে বাংলা, তামিল, তেলুগু, কন্নড় এবং মরাঠি ভাষায়। গত বছর অক্টোবর মাসে ইংরেজি, হিন্দি, স্প্যানিশ ও পর্তুগিজ ভাষায় এই ফিচার চালু হয়েছিল। নতুন আপডেটের ফলে ভারতীয় ভাষাভাষী দর্শকদের কাছে পৌঁছনো আরও সহজ হবে।

মেটার দাবি, এই এআই প্রযুক্তি ব্যবহার করে রিল অনুবাদ হলেও কণ্ঠস্বরের টোন ও আবেগ বজায় থাকবে। অর্থাৎ ভাষা বদলালেও কনটেন্টকে মেকি বা কৃত্রিম লাগবে না। লিপ সিঙ্ক ফিচারের মাধ্যমে ঠোঁটের নড়াচড়ার সঙ্গে অনুবাদ করা অডিয়ো এমন ভাবে মিশে যাবে, যেন ক্রিয়েটার সেই ভাষাতেই কথা বলছেন।

কী ভাবে ব্যবহার করবেন এই ফিচার? রিল আপলোডের সময় ব্যবহারকারীরা দেখতে পাবেন, 'Meta AI দিয়ে ভয়েস অনুবাদ করুন' অপশন। সেটি অন করলে রিল স্বয়ংক্রিয় ভাবে একাধিক ভাষায় অনুবাদ হবে। নতুন আপডেট চালু হলে বাংলা সহ অন্যান্য ভারতীয় ভাষাও সেখানে যুক্ত হবে। 

এতেই শেষ নয়। নতুন বছরের শুরুতেই ইনস্টাগ্রাম আরও একটি সুখবর দিয়েছে। Edits অ্যাপে ভারতীয় ফন্ট ব্যবহারের সুবিধা চালু হচ্ছে। ফলে বাংলা, হিন্দি, মরাঠি বা অসমিয়ার মতো ভাষায় ক্যাপশন লেখা আরও সহজ হবে। যদিও এই ফিচারটি প্রাথমিক ভাবে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উপলব্ধ থাকবে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN