ফেসবুক মেসেঞ্জারে গুরুত্বপূর্ণ কোনো মেসেজ ভুলবশত ডিলিট হয়ে গেলে তা অনেক সময় মানসিক চাপ তৈরি করে। তবে কিছু সহজ পদ্ধতি মেনে আপনি হারানো কথোপকথনগুলো আবার ফিরিয়ে আনতে পারেন।
অনেক সময় আমরা ভুলবশত কোনো চ্যাট আর্কাইভ করে ফেলি। তাই প্রথমে আর্কাইভ চেক করা গুরুত্বপূর্ণ। ডেস্কটপ, ওয়েব বা মোবাইল থেকে Messenger খুলুন। সার্চ বারে সেই ব্যক্তির নাম টাইপ করুন যার সঙ্গে আপনার কথোপকথন ছিল। যদি চ্যাট আর্কাইভ করা থাকে, তবে এটি দেখাবে। সেখানে ক্লিক বা ট্যাপ করলে পুরোনো কথোপকথন পুনরায় খুলবে।
মেসেঞ্জারের ইমেল নোটিফিকেশন সক্রিয় থাকলে আপনার মেসেজের কিছু অংশ ইমেলে থাকতে পারে। আপনার ইমেল ইনবক্সে যান। সার্চ বারে ব্যক্তির নাম বা 'Facebook' লিখে সার্চ করুন। যদি নোটিফিকেশন চালু থাকে, তাহলে হারানো মেসেজের কপি ইমেলে খুঁজে পেতে পারেন।
পুরো মেসেজসহ ফেসবুক ডেটা ডাউনলোড করাও একটি কার্যকর উপায়। ডেস্কটপে ফেসবুক সেটিংসে যান। বাম পাশের Your Facebook Information ট্যাবে ক্লিক করুন। Download Your Information ট্যাব করুন। 'Select information to download' থেকে Deselect All করে শুধু Messages সিলেক্ট করুন। সময়সীমা ও ফাইল ফরম্যাট ঠিক করে Create File ক্লিক করুন।
কিছু সময়ের মধ্যে ফাইলটি ডাউনলোডের জন্য প্রস্তুত হবে। সেখান থেকে হারানো মেসেজগুলো দেখতে পারবেন। ভবিষ্যতে মেসেজ হারানোর সমস্যা এড়াতে নিয়মিতভাবে গুরুত্বপূর্ণ কথোপকথনের ব্যাকআপ রাখুন বা আর্কাইভ করুন। মেসেঞ্জারে ডিলিট হওয়া মেসেজ পুনরুদ্ধার করা সহজ হলেও, সতর্ক থাকলে সময় এবং ঝামেলা দুটোই বাঁচানো সম্ভব।