Calcutta Television Network

ফ্রি পরিষেবার দিন শেষ? হোয়াটসঅ্যাপে আসতে চলেছে নয়া পরিবর্তন

ফ্রি পরিষেবার দিন শেষ? হোয়াটসঅ্যাপে আসতে চলেছে নয়া পরিবর্তন

10 March 2026 , 06:28:57 pm

বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের নিত্যদিনের যোগাযোগের অন্যতম মাধ্যম এখন WhatsApp। এতদিন এই জনপ্রিয় মেসেজিং অ্যাপটি সম্পূর্ণ বিনামূল্যেই ব্যবহার করা গেলেও এবার সেই ছবিতে কিছুটা পরিবর্তন আসতে পারে। জোর জল্পনা, খুব শিগগিরই প্রিমিয়াম পরিষেবা চালু করার কথা ভাবছে এর মালিক সংস্থা Meta Platforms।

বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভবিষ্যতে হোয়াটসঅ্যাপে এমন কিছু বিশেষ ফিচার চালু হতে পারে, যা ব্যবহার করতে গেলে ইউজারদের সাবস্ক্রিপশন নিতে হবে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল- অ্যাপটির সাধারণ বা ‘ফ্রি’ সংস্করণ আগের মতোই চালু থাকবে। অর্থাৎ টাকা না দিলেও মেসেজ করা, কল করা বা সাধারণ ফিচার ব্যবহারে কোনও সমস্যা হবে না।

প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিলে ব্যবহারকারীরা বেশ কিছু এক্সক্লুসিভ সুবিধা পেতে পারেন। এর মধ্যে থাকতে পারে তিনটির বেশি চ্যাট পিন করে রাখার সুবিধা, অ্যাপ আইকন কাস্টমাইজ করার অপশন, নতুন ধরনের চ্যাট রিংটোন, এক্সক্লুসিভ স্টিকার এবং বিভিন্ন অ্যাপ থিম। অর্থাৎ ব্যবহারকারীরা চাইলে নিজেদের পছন্দমতো হোয়াটসঅ্যাপের চেহারা বদলাতে পারবেন।

জানা যাচ্ছে, এই সাবস্ক্রিপশন পরিষেবা চালুর আগে একটি ‘ওয়েটলিস্ট’ ব্যবস্থা থাকতে পারে। সেখানে আগ্রহী ইউজাররা আগে থেকেই নাম নথিভুক্ত করে প্রাথমিক অ্যাক্সেস পাওয়ার সুযোগ পাবেন। যদিও এখনও পুরো পরিকল্পনাটি আলোচনার পর্যায়েই রয়েছে, তাই আনুষ্ঠানিক ঘোষণার পরে কিছু ফিচার বদলাতেও পারে।

এদিকে সম্প্রতি হোয়াটসঅ্যাপে নিরাপত্তা বাড়াতে নতুন নিয়মও চালু হয়েছে। ‘সিম বাইন্ডিং’ ব্যবস্থার ফলে এখন যে নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা হচ্ছে, সেই সিম ফোনে থাকা বাধ্যতামূলক। পাশাপাশি ওয়েব সংস্করণেও পরিবর্তন এসেছে- এখন নির্দিষ্ট সময় পরপর নতুন করে লগ ইন করতে হবে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN