Calcutta Television Network

OTT এখন হাতের মুঠোয়! মাত্র ৭৯ টাকায় শুরু Jio Hotstar-এর নতুন সাবস্ক্রিপশন প্ল্যান

OTT এখন হাতের মুঠোয়! মাত্র ৭৯ টাকায় শুরু Jio Hotstar-এর নতুন সাবস্ক্রিপশন প্ল্যান

22 January 2026 , 07:03:10 pm

নতুন বছরে বিনোদনপ্রেমীদের জন্য দারুণ সুখবর। Jio Hotstar আনল একগুচ্ছ সস্তা সাবস্ক্রিপশন প্ল্যান, যাতে কম খরচেই উপভোগ করা যাবে পছন্দের সিনেমা, সিরিজ ও শো। সংস্থার তরফে জানানো হয়েছে, ২৮ জানুয়ারি থেকে এই নতুন প্ল্যানগুলি কার্যকর হবে নতুন গ্রাহকদের জন্য। সবচেয়ে বড় চমক- সাবস্ক্রিপশন শুরু হচ্ছে মাত্র ৭৯ টাকা থেকে।

এতদিন মূলত তিন মাস বা এক বছরের প্যাকেজেই সীমাবদ্ধ ছিল জিও হটস্টার। এবার সেই ধারনায় বদল এনে মাসিক রিচার্জের সুবিধা চালু করছে প্ল্যাটফর্মটি। গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী প্ল্যানগুলিকে ভাগ করা হয়েছে তিনটি স্তরে- মোবাইল, সুপার এবং প্রিমিয়াম।

মোবাইল প্ল্যান

এই প্ল্যানটি শুধুমাত্র স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য। মাসিক খরচ মাত্র ৭৯ টাকা। তিন মাসের জন্য দিতে হবে ১৪৯ টাকা, আর এক বছরের জন্য ৪৯৯ টাকা। তবে এই প্ল্যানে বিজ্ঞাপন দেখা যাবে। হলিউড সিনেমা বা সিরিজ দেখতে চাইলে মাসে ৪৯ টাকা দিয়ে আলাদা অ্যাড-অন নিতে হবে।

সুপার প্ল্যান

যাঁরা একাধিক ডিভাইসে ওটিটি দেখতে ভালোবাসেন, তাঁদের জন্য আদর্শ এই প্ল্যান। মাসিক ১৪৯ টাকায় একসঙ্গে দু’টি ডিভাইসে লগ-ইন করা যাবে। তিন মাসের খরচ ৩৪৯ টাকা, এক বছরের জন্য ১,০৯৯ টাকা। মোবাইল, ল্যাপটপ ও স্মার্ট টিভি- সব জায়গাতেই ব্যবহার করা যাবে। বিজ্ঞাপন থাকলেও, হলিউড কনটেন্টের জন্য আলাদা খরচ লাগবে না।

প্রিমিয়াম প্ল্যান

যাঁরা বিজ্ঞাপনহীন অভিজ্ঞতা চান, তাঁদের জন্য প্রিমিয়াম প্ল্যান। মাসে ২৯৯ টাকা খরচে পাওয়া যাবে ঝামেলাহীন বিনোদন। একসঙ্গে চারটি ডিভাইসে ব্যবহার করা যাবে এই প্ল্যান। তিন মাসের খরচ ৬৯৯ টাকা, আর এক বছরের জন্য ২,১৯৯ টাকা। যদিও লাইভ স্পোর্টস ও লাইভ শো-তে বিজ্ঞাপন থাকবেই।

সংস্থা জানিয়েছে, এই নতুন প্ল্যানগুলি শুধুমাত্র ২৮ জানুয়ারির পর নতুন করে সাবস্ক্রিপশন নেওয়া গ্রাহকদের জন্য প্রযোজ্য। পুরনো গ্রাহকদের বর্তমান সুবিধায় কোনও পরিবর্তন করা হচ্ছে না।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN