Calcutta Television Network

মা লক্ষ্মীকে তুষ্ট করতে ভুলেও করবেন না এই কাজগুলো... করলেই বিপদ!

মা লক্ষ্মীকে তুষ্ট করতে ভুলেও করবেন না এই কাজগুলো... করলেই বিপদ!

6 October 2025 , 10:56:52 am

আশ্বিন মাসের শেষ পূর্ণিমা রাত মানেই বাঙালির ঘরে কোজাগরী লক্ষ্মীপুজো। দেবী লক্ষ্মী সমৃদ্ধি, সৌভাগ্য ও শান্তির প্রতীক। ভক্তি, নিষ্ঠা ও শুদ্ধতার সঙ্গে যদি দেবীর আরাধনা করা যায়, তবে সংসারে আসে ধন, প্রাচুর্য ও সুখের প্রবাহ। তবে কিছু নির্দিষ্ট নিয়ম মানা জরুরি। ভুল কিছু করলেই দেবী রুষ্ট হন, সংসারে নেমে আসে অর্থকষ্ট ও অশান্তি।

এবার বলি, লক্ষ্মীপুজোর কিছু নিয়ম- দেবী অশুচি বা নোংরা ঘর পছন্দ করেন না। তাই পুজোর আগে ঘরদোর ভালো করে পরিস্কার করুন। বাড়ির উত্তর-পূর্ব কোণে বেদি স্থাপন করা শুভ। প্রতিমা অবশ্যই পূর্বমুখী করে বসাতে হবে। পুরোহিত উত্তরদিকে পিঠ দিয়ে বসবেন। ১৪টি পাত্রে ধান, কড়ি, স্বর্ণমুদ্রা, পান, হলুদ, হরিতকী ইত্যাদি সাজিয়ে রাখতে হয়। বিশেষভাবে কলাপাতায় এই উপকরণগুলি রাখলে শুভ ফল মেলে। দেবী আলোর প্রতীক। তাই ঘরে পর্যাপ্ত আলো রাখুন। প্রদীপে নিয়মিত ঘি বা তেল ঢেলে রাখুন, যেন প্রদীপ নিভে না যায়। ফল-মূল, চিঁড়ে, নারকেল, চিপিটক, দুধ ও নিরামিষ ভোগ নিবেদন করুন। শ্বেতপদ্ম ও শ্বেতচন্দনের ব্যবহার বিশেষ শুভ। সদর দরজার দুই পাশে মঙ্গল কলশ স্থাপন করে তার উপর ডাব রাখলে সংসারে সমৃদ্ধি আসে। ব্যবসায়ীরা নিজেদের হিসেবের খাতা-পত্র দেবীর সামনে রেখে আরাধনা করেন, এতে ব্যবসায় উন্নতি হয়। 

এবার বলি, যা করলেই বিপদ, মা লক্ষ্মী হবেন অসন্তুষ্ট- মেঝেতে প্রতিমা স্থাপন করলেই বিপদ! পরিষ্কার লাল কাপড় বিছানো টেবিল বা বেদির উপর প্রতিমা স্থাপন করুন। বাসি ফুল ব্যবহার করবেন না, প্রতিদিন নতুন ফুল অর্পণ করুন। আমিষ, নেশা, অ্যালকোহল একেবারেই না, এদিন অবশ্যই নিরামিষ ভোজন করুন এবং মদ্যপান থেকে বিরত থাকুন। মিষ্টি দিয়ে উপোস ভাঙবেন না, উপোস ভাঙার সময় ফল বা হালকা নিরামিষ খাবার গ্রহণ করুন। মিষ্টি খেলে শরীর খারাপ হতে পারে। অপ্রয়োজনীয় কথা বলবেন না, ঝগড়া-বিবাদ, চিৎকার কিংবা অশান্তি থেকে বিরত থাকুন। দেবী শান্তি ভালোবাসেন। আজকেরদিনে ঋণ বা টাকা ধার একেবারেই নেবেন না এবং  সূর্যাস্তের পর কাউকে ঋণ দেবেন না কিংবা টাকা ধার করবেন না। মাকে অন্ধকারে ফেলে রাখবেন না, রাতে প্রদীপ নিভে গেলে পুজো অসম্পূর্ণ হয়। তাই সারারাত প্রদীপ জ্বালানো জরুরি। 

'কোজাগরী' শব্দের অর্থ হল-‘কে জেগে আছো?’ বিশ্বাস করা হয়, পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী মর্ত্যে নেমে এসে ভক্তদের আশীর্বাদ করেন। তাই এদিন সারারাত জেগে ভক্তরা পাশা খেলা ও ভজন-সঙ্গীতে মগ্ন থাকেন।

কোজাগরী লক্ষ্মীপুজোতে সঠিক নিয়ম মেনে দেবীকে আরাধনা করলে সংসারে আসে ধন, ঐশ্বর্য ও শান্তি। আর নিয়মভঙ্গ করলে নেমে আসতে পারে দুঃখ-কষ্ট। তাই এই পূর্ণিমার রাতে নিষ্ঠাভরে মা লক্ষ্মীর আরাধনা করুন, সংসার ভরে উঠুক সুখ ও প্রাচুর্যে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN