Calcutta Television Network

মোটা হলেই নাকি ‘সেক্সি’! অদ্ভুত রীতি মানে এই গ্রামের পুরুষরা

মোটা হলেই নাকি ‘সেক্সি’! অদ্ভুত রীতি মানে এই গ্রামের পুরুষরা

9 March 2026 , 05:09:10 pm

আধুনিক পৃথিবীতে সৌন্দর্যের মানদণ্ড বলতে সাধারণত বোঝায় ছিপছিপে শরীর, ফিটনেস, পেশিবহুল গঠন। কিন্তু পৃথিবীর সব সমাজে যে সৌন্দর্যের ধারণা এক রকম নয়, তারই এক আশ্চর্য উদাহরণ আফ্রিকার ওমো ভ্যালি অঞ্চলের বদি উপজাতি। এখানে পুরুষের সৌন্দর্য বা আকর্ষণের মাপকাঠি একেবারেই আলাদা-যত বেশি মোটা, তত বেশি ‘হ্যান্ডসাম’!

ইথিওপিয়ার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এই প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী বোদি উপজাতির সমাজে স্থূলতা পুরুষদের মর্যাদা ও সৌন্দর্যের প্রতীক। প্রতিবছর এখানে অনুষ্ঠিত হয় এক ব্যতিক্রমী প্রতিযোগিতা-গ্রামের 'সবচেয়ে মোটা পুরুষ' নির্বাচন। এই প্রতিযোগিতায় যিনি বিজয়ী হন, তিনিই গ্রামের চোখে সবচেয়ে সুদর্শন পুরুষ হিসেবে স্বীকৃতি পান। শুধু তাই নয়, গ্রাম্য তরুণীদের কাছেও তাঁর জনপ্রিয়তা সবচেয়ে বেশি হয়, ফলে বিবাহের সম্ভাবনাও বেড়ে যায়।


এই প্রতিযোগিতার প্রস্তুতি শুরু হয় প্রায় ছয় মাস আগে থেকেই। অংশগ্রহণকারীরা তখন গ্রাম থেকে আলাদা একটি কুঁড়েঘরে থাকেন। এই সময় তাঁদের সামাজিক যোগাযোগ সীমিত হয়ে যায়। এমনকি কঠোর নিয়ম মেনে চলতে হয়-ছয় মাসের প্রস্তুতির সময় যৌন সম্পর্কও নিষিদ্ধ থাকে। পুরো সময়টাই কাটে শরীরের ওজন দ্রুত বাড়ানোর লক্ষ্যে।

এই সময় প্রতিযোগীদের প্রধান খাদ্য হল গরুর দুধ এবং গরুর রক্ত। অনেক ক্ষেত্রে এই দু’টি মিশিয়ে পান করা হয়। বোদি সমাজের বিশ্বাস, এই খাদ্যাভ্যাসে শরীরে দ্রুত চর্বি জমে এবং শরীর মোটা হয়ে ওঠে। লক্ষ্য একটাই-পেট যতটা সম্ভব বড় করা।

তবে আধুনিক চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে এই খাদ্যাভ্যাসে সংক্রমণ বা নানা ধরনের রোগের ঝুঁকি রয়েছে। অনেক সময় এই খাদ্য সহ্য করতে না পেরে প্রতিযোগীরা অসুস্থও হয়ে পড়েন। কিন্তু তবুও ঐতিহ্যের টানে বোদি পুরুষরা এই নিয়ম মেনে চলেন।


ছয় মাসের কঠোর প্রস্তুতির পর আসে সেই প্রতীক্ষিত দিন। গ্রামের সবাই তখন জড়ো হন প্রতিযোগিতা দেখতে। একে একে প্রতিযোগীরা তাঁদের ভারী শরীর নিয়ে জনসমক্ষে হাজির হন। বিচার করা হয় কার শরীর সবচেয়ে মোটা, কার পেট সবচেয়ে বেশি উঁচু। শেষ পর্যন্ত যিনি সবচেয়ে স্থূল হিসেবে নির্বাচিত হন, তাকেই দেওয়া হয় গ্রামের 'নায়ক' বা শ্রেষ্ঠ পুরুষের মর্যাদা।

বোদি সমাজে সৌন্দর্যের ধারণা শুধু পুরুষদের ক্ষেত্রেই আলাদা নয়, নারীদের ক্ষেত্রেও রয়েছে বিশেষ মানদণ্ড। এখানে মহিলাদের শরীরে যত বেশি দাগ বা চিহ্ন থাকে, ততই তা সৌন্দর্যের প্রতীক বলে মনে করা হয়। অনেক সময় ছুরি বা ব্লেড দিয়ে ত্বক কেটে এই দাগ তৈরি করা হয়। বোদি সংস্কৃতিতে এই দাগগুলো সাহস, সহনশীলতা এবং সামাজিক মর্যাদার প্রতীক। 

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN