Calcutta Television Network

হবু শাশুড়ি প্রাক্তন প্রেমিকা, রেডিটের কনফেশনে চমকে গেছিল সোশ্যাল মিডিয়া!

হবু শাশুড়ি প্রাক্তন প্রেমিকা, রেডিটের কনফেশনে চমকে গেছিল সোশ্যাল মিডিয়া!
21 September 2026 04:25:13 pm

ধরুন আপনি বিয়ের কথা বলতে গেছেন গার্লফ্রেন্ডের বাড়ি, গিয়ে দেখলেন আপনার বর্তমান গার্লফ্রেন্ডের মা আপনার এক্স। অবস্থাটা ভাবুন তো একবার! সবে হয়ত সিঙাড়ায় কামড় বসিয়েছেন বা চা-টায় চুমুক মেরেছেন, সব রেখেই এবার পালাবার পথ খুঁজে নিতে হবে। না, গল্প কথা নয়, একদম সত্যি ঘটনা এটি। একটি সোশ্যাল মিডিয়া সাইটে এক যুবকের কনফেশন বেশ কিছু বছর আগে আলোড়ন ফেলেছিল। 

২০২১ সালে সোশ্যাল মিডিয়া সাইট রেডিটে এক যুবকের এই কনফেশন চর্চায় এসেছিল। নিজের নাম, পরিচয় গোপন করে ২১ বছর বয়সের ওই যুবক জানান, কিছু দিন আগেই তিনি গার্লফ্রেন্ডের বাড়ি গেছিলেন বাড়িতে তাঁর বাবা-মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। আর সেখানে গিয়েই হবু শাশুড়ি-কে দেখে চমকে ওঠেন যুবক। বছর দুই আগে তারা দুজনেই ছিলেন সম্পর্কে। 

এমনিতে পার্টনারের পরিবারের সাথে প্রথম আলাপটা বেশ ঝক্কির, হাজারটা প্রশ্ন-উত্তর তারপর পছন্দ হওয়া না হওয়া সব মিলিয়ে বিষয়টা খুবই চাপের। অনেকে তো দেখা করতেই চায় না, টালবাহানা চলে আজ না কাল এরকম করেই। সেখানে দেখা করার পরে এই ঘটনায় একটু বিপাকে পড়ে যায় যুবক। ওই ছেলেটির বয়ানে ১৯ বছর বয়স থেকে সে একটি জিমের ট্রেনার ছিল, আর সেখানেই আসতেন বর্তমান গার্লফ্রেন্ডের মা। তারপর সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে। প্রথমে মানসিক তারপরে শারীরিক, অনেকটা দূর এগিয়ে যায় এই গল্প। সেই সময়ে ওই মহিলার বয়স ছিল চল্লিশের কাছাকাছি। 

দ্য সান ওয়েবসাইট রিপোর্টের তৈরি এই নিউজে বেশ সাড়া ফেলেছিল সোশ্যাল মিডিয়াতে। নেটিজেনদের অনেকে করেছেন ব্যঙ্গ আবার অনেকেই দাঁড়িয়েছেন ওই যুবকের পাশে।  তাদের কথায়, ভালোবাসায় কোনো বয়স, সময় ম্যাটার করে না, ভালোবাসা দুটি মনের অনুভূতি। একটি সমীক্ষায় দেখা গেছে ৩৪-৮১ শতাংশ চল্লিশার্ধ মহিলা তাদের থেকে কম বয়সী পুরুষকে ডেট করতে পছন্দ করেন। তবে অবশ্য যুবক ওই কনফেশনে জানিয়েছেন এই ধরণের ঘটনায় তিনি দুঃখিত, এবং বারে বারে তিনি লজ্জা প্রকাশ করেছেন। আপনিও সাবধান থাকবেন, সিঙাড়ায় কামড় বসানোর আগে ভালো করে দেখে নেবেন একবার।

×
  • CTVN