বিশ্বরাজনীতির অস্থিরতার প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাজারেও। সেই প্রভাবেই কখনও হু হু করে বাড়ছে, আবার কখনও কমছে সোনার দাম। সম্প্রতি একসময় প্রায় দু’লক্ষ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল হলুদ ধাতুর দাম। তবে এখন তুলনামূলক ভাবে কিছুটা কমেছে সোনা ও রূপোর দর। বুধবার ফের সামান্য কমল সোনার দাম, ফলে কিছুটা স্বস্তি পেয়েছেন ক্রেতারা।
কলকাতাতে আজ ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে প্রায় ১ লক্ষ ৪৪ হাজার ৬০০ টাকা। আর ২৪ ক্যারাট সোনার দাম ১০ গ্রামে প্রায় ১ লক্ষ ৫৭ হাজার ৭৫০ টাকা। কয়েক দিন আগের তুলনায় এই দাম সামান্য কম হওয়ায় মধ্যবিত্তের মধ্যে খানিকটা স্বস্তি দেখা গিয়েছে।
দেশের অন্যান্য শহরেও দামে সামান্য ওঠানামা দেখা গিয়েছে। দিল্লীতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম প্রায় ১ লক্ষ ৪৫ হাজার ৬০ টাকা, আর ২৪ ক্যারাটের দাম ১ লক্ষ ৫৮ হাজার ২৪০ টাকা। একই দাম দেখা গিয়েছে জয়পুর, লখনউ এবং গুরুগ্রামে।
অন্যদিকে মুম্বই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, পুনে এবং ভুবনেশ্বরে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম প্রায় ১ লক্ষ ৪৪ হাজার ৬০০ টাকা এবং ২৪ ক্যারাট সোনার দাম প্রায় ১ লক্ষ ৫৭ হাজার ৭৫০ টাকা।
এ ছাড়া আমদাবাদ ও পাটনাতে ২২ ক্যারাট সোনার দাম প্রায় ১ লক্ষ ৪৪ হাজার ৯৬০ টাকা এবং ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৫৮ হাজার ১৪০ টাকা। আর চেন্নাইয়ে ২২ ক্যারাট সোনার দাম প্রায় ১ লক্ষ ৪৫ হাজার ৭০০ টাকা, ২৪ ক্যারাট সোনার দাম প্রায় ১ লক্ষ ৫৮ হাজার ২৪০ টাকা।