সোনার বাজারে আচমকাই বড় পরিবর্তন। সপ্তাহের শুরু থেকেই দ্রুত কমতে শুরু করেছে সোনার দাম, আর সেই ধারা মঙ্গলবারও বজায় রয়েছে। ফলে গয়না কিনতে আগ্রহী মধ্যবিত্ত ক্রেতাদের মুখে এখন স্বস্তির হাসি। বিশেষ করে বিয়ের মরসুম বা উৎসবের আগে সোনার দামের এই পতন অনেকের জন্য বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
মঙ্গলবার অর্থাৎ ২৪ মার্চ, কলকাতায় সোনার দাম তুলনামূলক কমেছে। বর্তমানে শহরে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ২৮ হাজার ৩৫০ টাকা, আর ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪০ হাজার ২০ টাকা। গত কয়েক দিনের তুলনায় এই দাম কম হওয়ায় ক্রেতাদের আগ্রহও বাড়ছে।
রাজধানী দিল্লিতেও প্রায় একই ছবি দেখা গেছে। সেখানে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ২৮ হাজার ৫০০ টাকা এবং ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪০ হাজার ১৭০ টাকা।
অন্যদিকে আর্থিক রাজধানী মুম্বইয়ে ২২ ক্যারাট সোনা ১ লক্ষ ২৮ হাজার ৩৫০ টাকা এবং ২৪ ক্যারাট সোনা ১ লক্ষ ৪০ হাজার ২০ টাকা দরে বিকোচ্ছে। একই ধরনের দাম দেখা যাচ্ছে ব্যাঙ্গালুরু, চেন্নাই এবং হায়েদ্রাবাদের বাজারেও।
পশ্চিম ভারতের কিছু শহরেও সামান্য তারতম্য রয়েছে। যেমন আমদাবাদে ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ২৮ হাজার ৪০০ টাকা, আর ২৪ ক্যারাট সোনা ১ লক্ষ ৪০ হাজার ৭০ টাকা। একই রকম দাম রয়েছে পাটনাতেও।
এছাড়া জয়পুর, লক্ষৌ এবং গুরগ্রামে ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ২৮ হাজার ৫০০ টাকা এবং ২৪ ক্যারাট সোনা ১ লক্ষ ৪০ হাজার ১৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে ভুবনেশ্বর ও পুনেতেও প্রায় কলকাতার মতোই দাম রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং ডলারের দামের পরিবর্তনের প্রভাবেই সোনার দামে এই পতন দেখা যাচ্ছে। ফলে অনেকেই এখনই সোনা কেনার পরিকল্পনা করছেন। বাজার বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে দাম আবার বাড়তেও পারে-তাই ক্রেতাদের কাছে এই সময়টাকে ভালো সুযোগ হিসেবেই ধরা হচ্ছে।