সোনার দামের লাগামহীন ঊর্ধ্বগতির মধ্যে অবশেষে খানিকটা স্বস্তির খবর মিলল ক্রেতাদের জন্য। বৃহস্পতিবার, অর্থাৎ লক্ষ্মীবারে দেশজুড়ে কিছুটা কমেছে সোনার দাম। গতকালের তুলনায় আজ প্রায় হাজার টাকা পর্যন্ত কমেছে ২২ ক্যারাট ও ২৪ ক্যারাট সোনার মূল্য।
১২ মার্চের বাজারদর অনুযায়ী, কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে প্রায় ১ লক্ষ ৪৮ হাজার ৭০০ টাকা। একই সঙ্গে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম রয়েছে প্রায় ১ লক্ষ ৬২ হাজার ২২০ টাকা। সাম্প্রতিক সময়ে সোনার দামের লাগাতার বৃদ্ধির মধ্যে এই পতন কিছুটা স্বস্তি এনে দিয়েছে সাধারণ ক্রেতাদের।
রাজধানী দিল্লিতেও প্রায় একই ছবি দেখা যাচ্ছে। সেখানে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম রয়েছে প্রায় ১ লক্ষ ৪৮ হাজার ৮৫০ টাকা এবং ২৪ ক্যারাট সোনার দাম প্রায় ১ লক্ষ ৬২ হাজার ৩৭০ টাকা। অন্যদিকে মুম্বইয়ে ২২ ক্যারাট সোনার দাম প্রায় ১ লক্ষ ৪৮ হাজার ৭০০ টাকা এবং ২৪ ক্যারাটের দাম প্রায় ১ লক্ষ ৬২ হাজার ২২০ টাকা।
দেশের আরও কয়েকটি বড় শহরেও প্রায় একই ধরনের দাম দেখা গেছে। যেমন আহমেদাবাদ, পুনে, বেঙ্গালুরু এবং চেন্নাইয়ে ২২ ক্যারাট সোনার দাম প্রায় ১ লক্ষ ৪৮ হাজার ৭০০ থেকে ১ লক্ষ ৪৮ হাজার ৭৫০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। অন্যদিকে ২৪ ক্যারাট সোনার দাম রয়েছে প্রায় ১ লক্ষ ৬২ হাজার টাকার আশেপাশে।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারের ওঠানামা, ডলারের দর এবং বিনিয়োগকারীদের চাহিদা- এই সবকিছুর প্রভাবেই সোনার দাম প্রতিদিন পরিবর্তিত হয়। তাই বাজারে কখনও হঠাৎ দাম বাড়ে, আবার কখনও কমেও যায়।
সোনার বাজারে এই সাময়িক পতন অনেক ক্রেতার মুখে হাসি ফুটিয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, বিনিয়োগের ক্ষেত্রে বাজারের দীর্ঘমেয়াদি প্রবণতা বুঝে সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।