দীপাবলির আনন্দে যেমন আলোর উৎসব, তেমনই আস্থা ও বিনিয়োগের বাজারেও চলছে উত্তেজনা। কিন্তু এবার সোনা ও রুপোর বাজারে উলটপুরাণ ঘটেছে। দীর্ঘদিন ধরে চড়চড়িয়ে দাম বাড়ছিল সোনার, আর রুপোর দাম তুলনামূলক স্থিতিশীল ছিল। কিন্তু দীপাবলির আগমনে সোনার দাম পতনশীল, এবং রুপোর দাম রেকর্ড উত্থানে পৌঁছেছে।
১৯ অক্টোবর, ২০২৫-এ ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে দাঁড়ায় ১,৩০,৮৬০ টাকা। ২২ ক্যারেট সোনার দাম ছিল ১,১৯,৯৫০ টাকা, আর ১৮ ক্যারেটের দাম ছিল ৯৮,১৪০ টাকা। কিন্তু মাত্র একদিনে, ২০ অক্টোবর, সোমবার, ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে দাঁড়িয়েছে ১,৩০,৬৯০ টাকা। একইভাবে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে দাঁড়িয়েছে ১,১৯,৮০০ টাকা আর ১৮ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে দাঁঢ়িয়েছে ৯৮,০২০ টাকা।
বিশেষজ্ঞরা বলছেন, সোনার দাম সাময়িক পতন ঘটেছে, যা উৎসবকালীন চাহিদা, বাজারের পরিস্থিতি এবং আন্তর্জাতিক সোনার দরকে প্রভাবিত করেছে।
অন্যদিকে রুপোর দাম রকেটের মতো উত্থান করছে। ২০ অক্টোবর সকালে রুপোর দাম কেজি প্রতি ১,৫৯,৮০০ টাকা, আর দিনের বেচাকেনার সময় এটি বেড়ে ১,৬২,৫০০ টাকা প্রতি কেজিতে পৌঁছেছে, যা নতুন রেকর্ড। বিশেষজ্ঞরা বলছেন, এই ঊর্ধ্বমুখী ধারা থামবে না এবং আগামী বছর রুপোর দাম কেজি প্রতি ২,৪৫,০০০ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে।
এই পরিস্থিতি দামের দৌড়ে সোনাকে পিছনে ফেলে দিতে পারে রুপো। বিশেষজ্ঞদের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে রুপোর দাম ৫০% বৃদ্ধি পেতে পারে। সোনার দাম সাময়িক হ্রাসের কারণে বিনিয়োগকারীরা সাবধান। রুপোর দাম ক্রমবর্ধমান, তাই যাঁরা সঞ্চয় বা ব্যবসার জন্য ধাতু কিনছেন, তাঁদের রুপোর দিকে নজর রাখা উচিত। আন্তর্জাতিক বাজার, ডলার মুদ্রা মান এবং শেয়ারবাজারের ওঠানামা ধাতুর বাজারে প্রভাব ফেলছে।