Calcutta Television Network

বৃদ্ধ বয়সে আপনার প্রকৃত সঙ্গী কে?

বৃদ্ধ বয়সে আপনার প্রকৃত সঙ্গী কে?
10 November 2026 • 12:38:24 pm

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের জীবনে অনেক কিছুই বদলে যায়। কর্মব্যস্ততা কমে আসে, দায়িত্বের ভার হালকা হয়ে যায়, সন্তানরা নিজেদের সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। একসময় যে বাড়িটি  হাসি, গল্প আর মানুষের আনাগোনায় ভরে থাকত, সেই বাড়িতেই নেমে আসে নিঃসঙ্গতা। 

আসলে আমাদের  বৃদ্ধ বয়সে প্রকৃত সঙ্গী শুধু স্বামী বা স্ত্রী, সন্তান কিংবা আত্মীয়স্বজন নন। প্রকৃত সঙ্গী হলেন সেই মানুষ, যিনি আপনার কথা মন দিয়ে শোনেন, আপনার অনুভূতিকে সম্মান করেন এবং প্রয়োজনের সময় পাশে থাকেন। অনেক সময় জীবনসঙ্গীর ভালোবাসা, পুরনো বন্ধুত্ব কিংবা প্রতিবেশীর সামান্য খোঁজখবরও হয়ে ওঠে বেঁচে থাকার বড় অবলম্বন।

তবে একটা কথা মনে রাখতে হবে, বৃদ্ধ বয়সে নিজেরও কিন্তু  নিজের সঙ্গী হয়ে ওঠা প্রয়োজন এবং সেই সঙ্গে  বই পড়া, গান শোনা, বাগান করা, পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখা কিংবা নতুন কিছু শেখার মধ্য দিয়েও কিন্তু  জীবনকে আনন্দে ভরিয়ে তোলা যায় । সন্তানদের কাছ থেকে প্রত্যাশা থাকতেই পারে, কিন্তু অতিরিক্ত প্রত্যাশার জন্য নিজের সমস্ত দায়িত্ব তাদের উপর চাপিয়ে দেওয়া উচিত নয় এবং সেই সঙ্গে বলবো আপনার কিছু আর্থিক সঞ্চয়ও কিন্তু আপনার বৃদ্ধ বয়সের সঙ্গী । তাই সবচেয়ে বড় কথা হলো , নিজের প্রতি ভালোবাসা, আত্মনির্ভতা  ও আত্মসম্মানই হলো আপনার বৃদ্ধ বয়সের সবথেকে বড় সঙ্গী।