ভয়াবহ পথ দুর্ঘটনা বিহারের কাটিহারে। শনিবার গেরাবাড়ির কাছে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। জানা যাচ্ছে, একটি বাস এবং পিকআপ ভ্যানের একেবারে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যাচ্ছে, একটি বাস এবং পিকআপ ভ্যানের একেব...
ভয়াবহ পথ দুর্ঘটনা বিহারের কাটিহারে। শনিবার গেরাবাড়ির কাছে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। জানা যাচ্ছে, একটি বাস এবং পিকআপ ভ্যানের একেবারে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যাচ্ছে, একটি বাস এবং পিকআপ ভ্যানের একেবারে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও, পরে তা বেড়ে হয় ১০। ঘটনায় গুরুতর আহত অন্তত ২৩। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। এদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় পুলিসের উচ্চপদস্থ আধিকারিকরা। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।
কাটিহারের জেলা প্রশাসক আশুতোষ দ্বিবেদী বলেন, "গেরাবাড়ির কাছে একটি বাস ও একটি পিকআপ ভ্যানের সংঘর্ষের ফলে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় নিহত ১০ জনের মরদেহ এখানে নিয়ে আসা হয়েছে এবং আহত ২৩ জনকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নিহতদের অধিকাংশই পূর্ণিয়া জেলার বাসিন্দা। নিহত ও আহত সকলকেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা মঞ্জুর করা হয়েছে।"
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু টুইটে জানিয়েছেন, "বিহারের কাটিহারে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির খবরটি অত্যন্ত বেদনাদায়ক। আমি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করছি।"