বিপুল জনসমর্থন পেয়ে তৃতীয়বারের জন্য অসমে সরকার গড়তে চলেছেন হিমন্ত বিশ্বশর্মা। আগামীকাল অর্থাৎ মঙ্গলাবার শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে তাঁর। এ বার ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলার নতুন মুখ্যমন্ত্রী...
বিপুল জনসমর্থন পেয়ে তৃতীয়বারের জন্য অসমে সরকার গড়তে চলেছেন হিমন্ত বিশ্বশর্মা। আগামীকাল অর্থাৎ মঙ্গলাবার শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে তাঁর। এ বার ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধকারীকেও। সূত্রের খবর, সেই উপলক্ষে আগামীকাল সকাল ৯টায় অসমে যাবেন শুভেন্দু। ফিরবেন বিকেল সাড়ে চারটে নাগাদ।
বাংলার পাশাপাশি অসমেও সদ্য বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। ১২৬টি আসনের মধ্যে বিজেপি একাই পেয়েছে ৮২টি আসন। পাশাপাশি এনডিএ-র শরিক দল বিওপিএফ ও এজিপি যথাক্রমে পেয়েছে ১০টি করে আসন। অর্থাৎ এনডিএ-র প্রাপ্ত আসন ১০২। এই অবস্থায় অসমে বিপুল জনসমর্থন পেয়ে তৃতীয়বারের জন্য সরকার গড়তে চলেছে হিমন্ত বিশ্বশর্মা।
জানা যাচ্ছে, আগামীকালের শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রীর পাশাপাশি থাকবেন আরও বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীর। এছাড়াও থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ৪ তারিখ, শুভেন্দুর শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখা গিয়েছিল হিমন্তকে। এবার মঙ্গলবার একইভাবে হেমন্তের শপথ গ্রহণেও পাশে থাকেবন শুভেন্দু।