নিজের গতি নিয়ে স্বমহিমায় দেশের বিভিন্ন রুটে ছুটে বেড়াচ্ছে বন্দে ভারত। এবার অপেক্ষা বন্দে ভারত স্লিপার ট্রেনের। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই তৈরী হচ্ছে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের। ইতিমধ্যেই এক...
নিজের গতি নিয়ে স্বমহিমায় দেশের বিভিন্ন রুটে ছুটে বেড়াচ্ছে বন্দে ভারত। এবার অপেক্ষা বন্দে ভারত স্লিপার ট্রেনের। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই তৈরী হচ্ছে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের। ইতিমধ্যেই একপ্রস্থ ট্রায়াল রানও হয়ে গিয়েছে ট্রেনটির। নতুন ট্রেন কেমন দেখতে হবে, সেই ছবিও সামনে এসেছে। ভারতীয় রেল সূত্রে খবর, চলতি মাসের মধ্যেই চালু হবে বন্দে ভারত স্লিপার ট্রেন। জানেন কী কোন রাজ্যে প্রথম চালু হবে ট্রেনটি?
জানা যাচ্ছে, ভোটমুখী বিহারেই প্রথম চাকা গড়াবে বন্দে ভারত স্লিপার ট্রেনের। সেপ্টেম্বর মাসের শেষ দিক থেকেই চালু হওয়ার সম্ভবনা ট্রেনটির। বিহার সরকারের পক্ষ থেকে বন্দে ভারত স্লিপার ট্রেনের রুট ঘোষণা না করা হলেও প্রাথমিকভাবে জানা গিয়েছে দিল্লি থেকে পটনা পর্যন্ত ছুটবে ট্রেনটি। এই রুটের সম্প্রসারণ হতে পারে বিহারের দ্বারভাঙ্গা বা সীতামারহি পর্যন্ত।
চলতি বছরের নভেম্বর ম্যাশ থেকেই শুরু হবে বিহার নির্বাচন। আর তার আগেই বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা হবে। আর বাংলার মতোই বিহারেও যেহেতু সামনে উৎসবের মরশুম শুরু হতে করেছে সেখানে দাঁড়িয়ে এই রুটে বন্দে ভারত স্লিপার ট্রেনের ফলে ব্যাপক উপকৃত হবে যাত্রীরা।
রেল সূত্রে জানা গিয়েছে, এই বিশেষ বন্দে ভারত স্লিপার ট্রেনে হাই স্পিডের সঙ্গে অ্যাডভান্সড সেফটি সিস্টেম যোগ করা হবে। যার ফলে যাত্রীরা শুয়ে শুয়ে ট্রেন সফর করতে পারবেন। ঘন্টায় ১৬০ কিমি বেগে ছুটবে ট্রেনটি। ট্রেনের দুই পরনাতেই থাকবে ড্রাইভার কেবিন, ফলে বারবার ইঞ্জিন বদল করার প্রয়োজন পর্বে না যাত্রীদের। এই ট্রেনে থাকবে কবচ অ্যান্টি কলিশন সিস্টেম। যা যাত্রীদের কাছে সবচেয়ে স্বস্তির। এছাড়াও থাকবে প্রত্যেক কোচে সিসিটিভি ক্যামেরা, ও আধুনিক বায়ো-ডাইজেস্টার টয়লেট ব্যবস্থা।