চলতি বছরে আইসিএসই পরীক্ষা চলে ২১শে ফেব্রুয়ারি থেকে ২৮শে মার্চ পর্যন্ত।
২০২৪-এ আইসিএসই বা দশম শ্রেণীর পরীক্ষা দিয়েছিল মোট ২ লক্ষ ৬৩হাজার ৬১৭জন পড়ুয়া
পড়ুয়াদের মধ্যে ৫৩.৫৭ শতাংশ ছেলে এবং ৪৬.৪৩শতাংশ মেয়ে।
আইসিএসই-তে মোট পাসের হার ৯৯.৪৭শতাংশ
দেশের নিরিখে আইসিএসই-র পাসের হার -
উত্তরে মোট পরীক্ষার্থীদের ৯৮.০১ শতাংশ পাস করেছে
দক্ষিণে মোট পরীক্ষার্থীদের ৯৯.৮৮ শতাংশ পাস করেছে
পূর্বে মোট পরীক্ষার্থীদের ৯৯.২৪ শতাংশ পাস করেছে
পশ্চিমে মোট পরীক্ষার্থীদের ৯৯.৯১ শতাংশ পাস করেছে
বিদেশে মোট পরীক্ষার্থীদের ৯৩.৫৪ শতাংশ পাস করেছে
চলতি বছরে আইএসসি পরীক্ষা চলে ১২-ই ফেব্রুয়ারি থেকে ৩রা এপ্রিল পর্যন্ত।
২০২৪-এ আইএসসি বা দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিয়েছিল মোট ৯৯হাজার ৯০১জন।
পড়ুয়াদের মধ্যে ৫২.৮২শতাংশ ছেলে এবং ৪৭.১৮শতাংশ মেয়ে।
আইএসসি-তে মোট পাসের হার ৯৮.১৯শতাংশ
দেশের নিরিখে আইএসসি-র পাসের হার-
উত্তরে মোট পরীক্ষার্থীদের ৯৮.০১ শতাংশ পাস করেছে
দক্ষিণে মোট পরীক্ষার্থীদের ৯৯.৫৩ শতাংশ পাস করেছে
পূর্বে মোট পরীক্ষার্থীদের ৯৭.৮৪ শতাংশ পাস করেছে
পশ্চিমে মোট পরীক্ষার্থীদের ৯৯.৩২ শতাংশ পাস করেছে
বিদেশে মোট পরীক্ষার্থীদের ৯৯.৪৭ শতাংশ পাস করেছে
বিদেশেও আইসিএসই এবং আইএসসি-র পরীক্ষায় পাসের হার প্রায় ১০০ শতাংশ।তার মধ্যে ইন্দোনেশিয়া,দুবাই এবং সিঙ্গাপুরে পরীক্ষায় পাসের হার সর্বাধিক।অন্যদিকে, দেশ তথা বিদেশ সবজায়গাতেই পাসের নিরিখে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরাই।