হুগলির গুপ্তিপাড়ায় এক মানবিকতার উজ্জ্বল নজির গড়ে তুললেন পুলিস ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। দ্রুত পদক্ষেপ ও তৎপরতায় এক মহিলা ও তার শিশুপুত্রের প্রাণ রক্ষা পেল।সূত্রের খবর, এক মহিলা তার ছেলেকে নিয়...
হুগলির গুপ্তিপাড়ায় এক মানবিকতার উজ্জ্বল নজির গড়ে তুললেন পুলিস ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। দ্রুত পদক্ষেপ ও তৎপরতায় এক মহিলা ও তার শিশুপুত্রের প্রাণ রক্ষা পেল।
সূত্রের খবর, এক মহিলা তার ছেলেকে নিয়ে স্কুটিতে করে মগরা থেকে কালনার দিকে ফিরছিলেন। গুপ্তিপাড়া বাধাগাছির কাছে পৌঁছতেই হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন এবং স্কুটির ওপরেই সংজ্ঞাহীন হয়ে যান। এতে স্কুটি থেকে তার শিশুপুত্র পড়ে যায়। ঘটনাটি দেখে আশেপাশের লোকজন দ্রুত জড়ো হন।
খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান বলাগড় থানার গুপ্তিপাড়া আউটপোস্টের এএসআই দীপঙ্কর সাহা এবং কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। পরিস্থিতির গুরুত্ব বুঝে তারা আর দেরি না করে মহিলাকে দ্রুত কালনা হাসপাতালে নিয়ে যান। সেখানে তৎক্ষণাৎ তার চিকিৎসা শুরু হয়। পরে ঘটনাস্থলে পৌঁছান ওই মহিলার স্বামী ও পরিবারের অন্যান্য সদস্যরা। বর্তমানে ওই মহিলা সুস্থ আছেন বলে জানা গেছে।
এই দ্রুত ও মানবিক উদ্যোগের জন্য মহিলার স্বামী ও পরিবারের সদস্যরা এএসআই দীপঙ্কর সাহা এবং কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। তাঁদের এই তৎপরতা নিঃসন্দেহে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।