আগামী ৪ তারিখ ভোটের ফল ঘোষণা তার আগে স্ট্রং রুম আগলে রণংদেহী রূপ দেখালেন মমতা। ভোটের ফলের আগে চরমে পৌছেছে তৃণমূল কংগ্রেস ও নির্বাচন কমিশনের স্ট্রং রুম সংঘাত। ভোটগণনার আগে তৃণমূলের সব কাউন্টিং এজেন্টকে...
আগামী ৪ তারিখ ভোটের ফল ঘোষণা তার আগে স্ট্রং রুম আগলে রণংদেহী রূপ দেখালেন মমতা। ভোটের ফলের আগে চরমে পৌছেছে তৃণমূল কংগ্রেস ও নির্বাচন কমিশনের স্ট্রং রুম সংঘাত। ভোটগণনার আগে তৃণমূলের সব কাউন্টিং এজেন্টকে নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসছেন তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং 'সেকেন্ড-ইন-কমান্ড' অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শনিবার বিকেল ৪টের সময় ডাকা হয়েছে এই বৈঠক, যেখান থেকে ২৯১টি কেন্দ্রেরই দলীয় কাউন্টিং এজেন্টেদের উদ্দেশে বার্তা দেবেন তাঁরা। প্রথম থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই SIR নিয়ে নানান ভার্চয়াল বৈঠক করতে দেখা গেছে, তবে মানীয়াকে তেমন কোনও বৈঠকে দেখা যায়নি। তৃণমূলের সেনাপতিকে এর আগেও দেখা গেছে BLO-দের সঙ্গে বৈঠক করতে। গত নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে বিএলএ এবং নেতাদের সঙ্গে পাঁচটি ভার্চুয়াল বৈঠক সেরেছেন তিনি। এরপরেই মার্চে ভোট ঘোষণার পর থেকে প্রচার পর্ব শুরু হয়ে যায়। তবে, এই সময়ে তাঁকে তেমন কোনও ভার্চুয়াল বৈঠক করতে দেখা যায়নি।
তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, ২২৬টি আসন জিতছেই তাঁর দল। এমতাবস্থায় গণনার দিনে কোনও খামতি রাখতে চাইছে না তৃণমূল। গণনাপর্বে যে তৃণমূল কোনও খামতি রাখতে চাইছে না, তা বৃহস্পতিবার রাতেই স্পষ্ট হয়ে গিয়েছে। কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে ভবানীপুর আসনের স্ট্রংরুম তৈরি হয়েছে। বৃহস্পতিবার রাতে মমতা নিজে পৌঁছে যান সেখানে। প্রায় চার ঘণ্টা সেখানে বসে থেকে স্ট্রংরুম 'পাহারা' দিয়েছেন তিনি। এ বার মমতা ও অভিষেক দলের সব কাউন্টিং এজেন্টকে নিয়ে ভার্চুয়াল বৈঠক সারবেন শনিবার।
এখানে বলে রাখা ভালো, গণনা কেন্দ্রের ভেতরে কখন কী হবে, সেই নিয়ে রাজনৈতিক মহল ওয়াকিবহল। এমন কোনও এজেন্টকে রাখা যে সকল বিষয়ে পারদর্শী এবং গণনাকেন্দ্রে কী করণীয়, তা নিয়েও তাদের সম্যক ধারণা থাকবে। কত রাউন্ড গণনা হবে, কত টেবিল থাকছে, স্ট্রংরুম থেকে ইভিএম আসার পরে কী করণীয় ইত্যাদি ইত্যাদি বিষয়ে অনেকেই ওয়াকিবহল থাকেন না। তাই এমতাবস্থায় গণনাকেন্দ্রে কী করতে হবে, কী করতে হবে না, কী কী বিষয়ের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, তা নিয়ে শনিবার বিকেলে মমতা ও অভিষেক বার্তা দেবেন তৃণমূলের কাউন্টিং এজেন্টদের। আগামীকাল অভিষেকের ভার্চুয়াল বৈঠকে কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠক করবেন তারা। বেলা চারটের সময় এই বৈঠক হবে। বৈঠকে উপস্থিত থাকবেন দলের নেতানেতৃরাও।