সম্প্রতি হায়দরাবাদ হাউসে মোদীর সঙ্গে বৈঠক করে রুশ প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, 'আমি বলছি মস্কো-নয়াদিল্লির সম্পর্ক বরাবরই ভালো ছিল, আছে এবং থাকবে।' পাশাপাশি নয়াদিল্লি এবং মস্কোর যৌথ বিবৃতি, 'রাশিয়ার তৈ...
সম্প্রতি হায়দরাবাদ হাউসে মোদীর সঙ্গে বৈঠক করে রুশ প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, 'আমি বলছি মস্কো-নয়াদিল্লির সম্পর্ক বরাবরই ভালো ছিল, আছে এবং থাকবে।' পাশাপাশি নয়াদিল্লি এবং মস্কোর যৌথ বিবৃতি, 'রাশিয়ার তৈরি বেশিরভাগ অস্ত্রশস্ত্র, সামরিক ও প্রতিরক্ষা সরঞ্জাম যা আছে সেসব রক্ষণাবেক্ষণের জন্য যে যে প্রযুক্তির প্রয়োজন এমনকি যে সমস্ত পার্টসের দরকার এবার থেকে তা তৈরি করবে ভারত। সূত্রের খবর, এমন পরিস্থিতিতে এক অনুষ্ঠানে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, 'ভারত-রাশিয়ার সম্পর্ক বরাবরই ভালো ছিল এবং থাকবেও। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক কখনও খারপ হয়নি। আমি বলছি, ভারতবাসীর মনে রাশিয়া নিয়ে সবসময় একটা আবেগ ছিল, আছে এবং থাকবেও।'
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে ভারতের উপর চড়াহারে শুল্ক আরোপ করেছে আমেরিকা। দুই দফায় ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক রূপ করেছে ট্রাম্প প্রশাসন। যার জেরে ভারত-আমেরিকার সম্পর্ক বর্তমানে অনেকটাই তলানিতে। এই আবহে ভারত সফরে এসেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যা খুব একটি ভালো চোখে নেয়নি আমেরিকা। এমনই মত কূটনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের! জানা গিয়েছে, এই আবহে এস জয়শঙ্করের বার্তা, 'বিশ্বের প্রতিটি দেশের সঙ্গেই বরাবরই সুসম্পর্ক বজায় রাখে ভারত। আমি বলছি, এতে করে বিশ্ব রাজনীতিতে ভারতের অবস্থান আরও মজবুত হবে। নয়াদিল্লি তথা ভারতের যে বিশেষ কৌশলগত স্বাধীনতা রয়েছে সেখানে আমেরিকা এমনকি অন্য কোনও দেশ বাধা দিতে পারে না।'
প্রসঙ্গত, দু'দিনের সফরে ভারতের মাটিতে পা রেখেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত বৃহস্পতিবারই পালাম বিমানবন্দরে অবতরণ করে পুতিনের বিশেষ বিমান। লাল কার্পেট বিছিয়ে রাজকীয়ভাবে স্বাগত জানান হয় রাশিয়ার প্রেসিডেন্টকে। বিমানবন্দরে পুতিনকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্যান্য নেতৃত্বরা। বিমানবন্দর থেকে নেমেই 'বন্ধু' মোদীকে জড়িয়ে ধরেন পুতিন। শুক্রবারই রাত ৯ টার সময় মস্কোর উদ্দেশে ভ্লাদিমির পুতিন রওনা দিয়েছেন বলেই জানা গিয়েছে।