ফের উত্তপ্ত ভূস্বর্গ! জম্মু-কাশ্মীরে ফের জঙ্গি ও নিরাপত্তাবাহিনীর গোলাগুলির লড়াইয়ে উত্তপ্ত পরিস্থিতি! সূত্রের খবর, জম্মু-কাশ্মীরের সিংপোরা এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে এমন খবর আগেই পেয়েছিল নিরাপত্তাবাহ...
ফের উত্তপ্ত ভূস্বর্গ! জম্মু-কাশ্মীরে ফের জঙ্গি ও নিরাপত্তাবাহিনীর গোলাগুলির লড়াইয়ে উত্তপ্ত পরিস্থিতি! সূত্রের খবর, জম্মু-কাশ্মীরের সিংপোরা এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে এমন খবর আগেই পেয়েছিল নিরাপত্তাবাহিনী। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযানে নামে নিরাপত্তাবাহিনী। তারপরেই বৃহস্পতিবার সকাল থেকেই ওই এলাকায় জঙ্গিদের সঙ্গে গোলাগুলির লড়াই চলতে থাকে নিরাপত্তাবাহিনীর।
পহেলগাঁওতে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনার পরবর্তী পরিস্থিতি কারোর অজানা নয়। 'অপারেশন সিঁদুর'র মধ্যে দিয়ে ইসলামাবাদকে যোগ্য জবাব দিয়েছে ভারত। সংঘর্ষবিরতি হয়ে যাবার পরও সেই নিয়ম লঙ্ঘন করে হামলার চেষ্টা করেছে নির্লজ্জ পাকিস্তান। ভারতের অত্যাধুনিক প্রতিরক্ষার সামনে কার্যত ব্যর্থ হয়েছে পাক দেশ। গোটা ঘটনাকে কেন্দ্র করে চরমে উঠেছে ভারত-পাক সম্পর্ক। তার মাঝেই ফের উত্তপ্ত পরিস্থিতি কাশ্মীরে।
প্রসঙ্গত, বিগত কিছুদিন আগেই গুজরাটের ভূজ এয়ারবেসে দাঁড়িয়ে রাজনাথ সিং বলেছিলেন, 'পাকিস্তানের উপর আমরা সর্বদা নজর রাখছি। যদি কোনরকম হামলা বা উস্কানিমূলক কাজ করার চেষ্টা করে পাকিস্তান তাহলে তার কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে পাক দেশকে। ওরা যদি স্বভাব না বদলায় সেক্ষেত্রে ফল ভুগতে হবে তাঁদের। 'অপারেশন সিঁদুর' জাস্ট একটা ট্রেলার ছিল। সময় এলে পুরো সিনেমা দেখানো হবে গোটা বিশ্বকে।'