পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে উত্তরাখন্ড থেকে গ্রেফতার এক অভিযুক্ত। ধরতে নাম বিক্রান্ত কাশ্যপ (২৯)। তাঁর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, কার্তুজ-সহ বেশ কিছু সংবেদনশীল নথি বাজেয়াপ্ত করা হয়েছে। এমনকি অভ...
পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে উত্তরাখন্ড থেকে গ্রেফতার এক অভিযুক্ত। ধরতে নাম বিক্রান্ত কাশ্যপ (২৯)। তাঁর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, কার্তুজ-সহ বেশ কিছু সংবেদনশীল নথি বাজেয়াপ্ত করা হয়েছে। এমনকি অভিযুক্তের সঙ্গে পাক জঙ্গি শাহজাদ ভাট্টির নিয়মিত যোগাযোগ ছিল বলেও জানা গিয়েছে পুলিস সূত্রে।
পুলিস সূত্রে খবর, দেহরাদূনের একাধিক সরকারি দফতরের ছবি, ভিডিয়ো পাকিস্তানে পাঠিয়েছে ওই যুবক। এমনকি পাকিস্তানের জঙ্গি সংগঠনের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখতে সে। পুলিস সূত্রে আরও জানা গিয়েছে, দেহরাদূনের জনবহুল এলাকা ও গুরুত্বপূর্ণ জায়গায় বোমা বিস্ফোরণের ছক ছিল জঙ্গিদের। আর সেই পরিকল্পনা বাস্তবায়িত করতেই নিয়মিত জঙ্গিদের ছবি ভিডিও সরবরাহ করত বিক্রান্ত।
এখানেই শেষ না, পুলিসের সদর দফতর, আইএসবিটি-সহ আরও কয়েকটি জায়গায় বোমা রাখার পরিকল্পনাও করেছিল এই পাক-চর। হামলার পরের পরিকল্পনাও ধৃতের মোবাইল থেকে উদ্ধার করেছে তদন্তকারীরা। মূলত পাকিস্তানের নির্দেশ মতোই জায়গা পরিবর্তন করে থাকতেন বিক্রান্ত। ২০২৪-২৫ সালে পঞ্জাবের নাভা জেলায় থাকতেন ধৃত। পরে নেপাল হয়ে দুবাইয়ে পালানোর পরিকল্পনাও ছিল তার। কিন্তু তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করে দেহরাদূন এসটিএফ। পাশাপাশি এই চক্রান্তের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।