বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে। বিগত কিছুদিন আগে এমনই রায় ঘোষণা করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। মোট পাঁচটি অপরাধের ভিত্তিতে তাঁকে মৃত্যুদণ্ডের সা...
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে। বিগত কিছুদিন আগে এমনই রায় ঘোষণা করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। মোট পাঁচটি অপরাধের ভিত্তিতে তাঁকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে। এরই মধ্যে সাধারণ নির্বাচনের দিনক্ষণ ও পরিস্থিতি নিয়ে মাঝে মধ্যেই বিবাদ তৈরি হচ্ছে বাংলাদেশের একাধিক রাজনৈতিক দলের মধ্যে। সূত্রের খবর, এই আবহে বাংলাদেশের এক সংবাদমাধ্যমে জানানো হয়েছে, 'জাতীয় সংসদ নির্বাচনের টিকিট বিলি ঘিরে বিক্ষোভ মিছিল। প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিএনপি'র গোষ্ঠীসংঘর্ষের ফলে উত্তাল পরিস্থিতি তৈরি হয়ে রাজশাহীতে। সংঘর্ষের ফলে অন্তত ২০ জন আহত হয়েছে বলেই খবর।'
জানা গিয়েছে, বিগত কিছুদিন আগেই বিএনপি সভানেত্রী খালেদা জিয়াকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিগত বেশ কিছুদিন ধরেই একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। হাসপাতালে ভর্তি করার পর তাঁকে পর্যবেক্ষণের জন্য ইতিমধ্যেই একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে। বিএনপি সভানেত্রীর ফুসফুস এবং হৃদযন্ত্র সংক্রান্ত সমস্যা ধরা পড়েছে। এর আগে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির জন্য লন্ডনে নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তীতে বাংলাদেশে ফিরলে ফের অসুস্থ হয়ে পড়লেন তিনি। তবে এই মুহূর্তে খুব একটা আশঙ্কাজনক অবস্থা নয় বলেই দাবি বিএনপি দলের। এমন পরিস্থিতিতে খালেদা জিয়ার অনুগামীদের মধ্যেই গোষ্ঠী সংঘর্ষ! যা নিয়ে তোলপাড় বাংলাদেশের রাজশাহীর রাস্তা।
প্রসঙ্গত, শেখ হাসিনার পাশাপাশি একইসঙ্গে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও। রায় ঘোষণার দিনই আদালতে ফাঁসির ঘোষণার পাশাপাশি হাসিনা ও আসাদুজ্জামানের বাংলাদেশে থাকা সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছে। প্রথম থেকে এই মামলায় হাসিনা থাকলেও, অভিযুক্তের তালিকায় আরও দুজন রয়েছেন বলেই দাবি করা হয়েছে। সেই দুজন কারা? একজন বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং আরেক জন হলেন, বাংলাদেশ পুলিসের প্রাক্তন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।