অপারেশন সিঁদুর অভিযানের সময় পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে লড়তে সাহায্য করেছিল চিন! প্রথমে গুঞ্জন মনে হলেও এবার তা প্রকাশ্যে স্বীকার করল বেজিং। সে দেশের এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অপারেশন সিঁদুর...
অপারেশন সিঁদুর অভিযানের সময় পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে লড়তে সাহায্য করেছিল চিন! প্রথমে গুঞ্জন মনে হলেও এবার তা প্রকাশ্যে স্বীকার করল বেজিং। সে দেশের এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অপারেশন সিঁদুর অভিযান চলাকালীন পাকিস্তানে গিয়ে যুদ্ধবিমান মেরামতি করে দিয়েছিলেন চিনের ইঞ্জিনিয়াররা। এছাড়াও বিভিন্ন প্রযুক্তিগত বিষয়ে সাহায্যও করেছিলেন তারা।
গত বৃহস্পতিবার ওই সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়না-র ইঞ্জিনিয়ার ঝাং হেং। সেখানেই তিনি পাকিস্তান ও চিনের সম্পর্ক নিয়ে মুখ খোলেন। বলেন, তিনি এমন একটি দলের সদস্য ছিলেন, যারা ২০২৫ সালের মে মাসে পাক সেনাকে সাহায্য করেছিল চারদিন ব্যাপী যুদ্ধের সময়।
প্রসঙ্গত, গত ৭ই মে অপারেশন সিঁদুর অভিযানের এক বছর পূর্তি হয়েছে। সেদিন ভারতের তিন সেনার প্রশংসা করে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লিখেছিলেন, 'নিরাপরাধ, নিরস্ত্র ভারতীয়দের উপর পহেলগাঁওয়ে যারা হামলা চালিয়েছিল, আমাদের বাহিনী সেই হামলার উপযুক্ত জবাব দিয়েছে। তাদের সাহস, বাহাদুরিকে কুর্নিশ।' পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত যে লড়াই শুরু করেছে তা জারি থাকবে বলেও বার্তা দিয়েছেন তিনি।