শেখ হাসিনার মৃত্যুদণ্ড সাজার পর বাংলাদেশে ফিরল ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা’। বৃহস্পতিবার বিতর্কিত এই ব্যবস্থার পক্ষে রায় দিল সুপ্রিম কোর্ট। এই ব্যবস্থা ১৪ বছর আগে অর্থাৎ শেখ হাসিনার সরকারের আমলে বাতি...
শেখ হাসিনার মৃত্যুদণ্ড সাজার পর বাংলাদেশে ফিরল ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা’। বৃহস্পতিবার বিতর্কিত এই ব্যবস্থার পক্ষে রায় দিল সুপ্রিম কোর্ট। এই ব্যবস্থা ১৪ বছর আগে অর্থাৎ শেখ হাসিনার সরকারের আমলে বাতিল হয়ে গিয়েছিল।
এদিন দেশের সর্বোচ্চ আদালতের তরফে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ সর্বসম্মতিতে এই রায় দেন। তবে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও বাংলাদেশের পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারের অধীনেই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকরী হবে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে।
১৯৯৬ সালে বিএনপি সরকারের আমলে বাংলাদেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়েছিল। এজন্য সংবিধান সংশোধন করা হয়। কিন্তু ২০১১ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দিয়েছিল। যার ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ ঘটে। কিন্তু ১৪ বছর আগের এই রায়ে ‘একাধিক ত্রুটি’ ছিল বলে এদিন মন্তব্য করেছে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারকের পূর্ণাঙ্গ বেঞ্চ। তাই ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা’ পুনর্বহালের কথা বলা হয় বাংলাদেশে।