এবার যুদ্ধ থামাতে আমেরিকাকে তিন দফা প্রস্তাব দিল ইরান। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, পাকিস্তানের মারফত এই তিন দফা প্রস্তাব আমেরিকাকে পাঠিয়েছে তেহরান। ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ...
এবার যুদ্ধ থামাতে আমেরিকাকে তিন দফা প্রস্তাব দিল ইরান। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, পাকিস্তানের মারফত এই তিন দফা প্রস্তাব আমেরিকাকে পাঠিয়েছে তেহরান। ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ বন্ধ করা এবং হরমুজ প্রণালীর অবরোধ তুলে নেওয়ার কথা প্রস্তাবে উল্লেখ করেছে ইরান।
জানা যাচ্ছে, তিন দফা শর্তের মধ্যে প্রথমেই ইরান জানিয়েছে ১.হরমুজে পণ্যবাহী জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করতে হবে। ২. নতুন চুক্তিতে সংঘর্বিরতির মেয়াদ বাড়াতে হবে অথবা পাকাপাকিভাবে যুদ্ধে ইতি টানতে হবে। এবং ৩. হরমুজে আমেরিকা অবরোধ তুলে নিলে পরমাণু সংক্রান্ত বোঝাপড়া শুরু করবে তেহরান।
তবে ইরানের এই তিনদফা চুক্তি ট্রাম্প প্রশাসন আদৌ মানবে কিনা, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। পাশাপাশি সংবাদমাধ্যমের সামনে এই বিষয় নিয়ে মুখ খুলতেও নারাজ মার্কিন সরকারের আধিকারিকরা। তবে হোয়াইট হাউসের তরফে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, আমেরিকার মানুষকে অগ্রাধিকার দিয়ে নতুন চুক্তি করতে রাজি ট্রাম্প প্রশাসন। কিন্তু সে ক্ষেত্রে ইরানকে পরমাণু অস্ত্রধর হতে দেবে না আমেরিকা।