ইরানের স্কুলে ইচ্ছাকৃতভাবে হামলা চালিয়েছে ইরান। যার জেরে শিক্ষক এবং পড়ুয়া-সহ মোট ১৭৫ জনের মৃত্যু হয়েছে। এবার এই অভিযোগকে সামনে রেখেই আমেরিকা ও ইজরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জে সরব হয়েছে ইরানের বিদেশম...
ইরানের স্কুলে ইচ্ছাকৃতভাবে হামলা চালিয়েছে ইরান। যার জেরে শিক্ষক এবং পড়ুয়া-সহ মোট ১৭৫ জনের মৃত্যু হয়েছে। এবার এই অভিযোগকে সামনে রেখেই আমেরিকা ও ইজরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জে সরব হয়েছে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। শুক্রবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদে স্কুল হামলার প্রসঙ্গ তুলে আরাঘচি বলেন, 'পরিকল্পনা করেই এই হামলা চালানো হয়েছে। এটি কোন যুদ্ধের কার্যকলাপ হতে পারে না। এটা মানবতাবিরোধী অপরাধ।'
ইরানের পাশাপাশি এই গোটা ঘটনার জন্য আমেরিকা ও ইজরায়েলকেই দায়ী করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। যদিও সেই রিপোর্টে প্রকাশ্যে আসার পরেও হামলার দায় স্বীকার করেনি যুযুধান ওই দুই দেশ। শেষে প্রযুক্তিগত সমস্যার দিকেই দায় ঠেলেই ক্ষান্ত হয়েছে তারা। এই অবস্থায় স্কুলকে ইচ্ছাকৃতভাবে নিশানা করা হয়েছে বলে রাষ্ট্রপুঞ্জে অভিযোগ তুলেছে ইরানের বিদেশমন্ত্রী। তাঁর দাবি, 'আমেরিকা এবং ইজরায়েল যতই বিষয়টি লঘু করার চেষ্টা করুক না কেন, এই হামলা যে সুপরিকল্পিত ছিল, সেটা নিশ্চিত।'
এরপরেই আরাঘচি জানান, এই ধরনের হামলা মানবতাবিরোধী। এটা কোনোভাবেই যুদ্ধের কার্যকলাপ হতে পারে না। একযোগে এই ঘটনার নিন্দা করা উচিত সকলের। তাঁর কথায়, 'ই ধরনের নিষ্ঠুর কর্মকাণ্ডকে কোনও ভাবে ক্ষমা করা যায় না। কোনও ভাবেই এই অপরাধ গোপন করা যায় না। নীরব থেকে উদাসীনতা দেখিয়ে এড়িয়ে যাওয়া যায় না।'