গুরুতর অসুস্থ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি সুপ্রিমো খালেদা জিয়া। এই অবস্থায় তাঁকে লন্ডনে নিয়ে গিয়ে আরও উন্নত চিকিৎসা করানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবার। সূত্রের খবর অনুযায়ী, তাঁর অবস্থা কি...
গুরুতর অসুস্থ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি সুপ্রিমো খালেদা জিয়া। এই অবস্থায় তাঁকে লন্ডনে নিয়ে গিয়ে আরও উন্নত চিকিৎসা করানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবার। সূত্রের খবর অনুযায়ী, তাঁর অবস্থা কিছুটা স্থিতিশীল হলেই তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে চাপিয়ে ব্রিটেনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে। ইতিমধ্যেই এই ব্যাপারে কাতারের বাংলাদেশি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে বাংলাদেশের এক প্রথম সারির সংবাদপত্র সূত্রে খবর মিলেছে।
আজ, শনিবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকের উপদেষ্টা সমাজমাধ্যমে খালেদার শারীরিক অবস্থা সম্পর্কে সমাজমাধ্যমে লেখেন, 'আমরা যতটুকু শুনেছি, দেশবাসীর দোয়া ও ভালবাসায় সিক্ত আপসহীন নেত্রীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাঁকে লন্ডনে নিয়ে উন্নত চিকিৎসার পরিকল্পনা করছে জিয়া পরিবার।' একইসঙ্গে তিনি জানিয়েছেন, চলতি বছরে খালেদাকে লন্ডনের যে হাসপাতালে রাখা হয়েছিল পুনরায় সেখানেই তাঁকে ভর্তি করার পরিকল্পনা করা হচ্ছে।
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, খালেদা ডায়াবেটিক, কিডনি-জনিত সমস্যা, ফুসফুস, চোখ-সহ একাধিক সমস্যায় ভুগছেন তিনি। এছাড়াও শ্বাসকষ্টের সমস্যা রয়েছে বর্ষীয়ান এই রাজনীতিবিদের। এই অবস্থায় মায়ের পাশে থাকতে লন্ডনে থেকে উদগ্রীব হয়ে উঠেছেন পুত্র তারেক। দেশে ফিরতে পারছেন না বলে সমাজমাধ্যমে আক্ষেপও জানিয়েছেন তিনি।