বাংলাদেশে ওসমান হাদি খুনে নয়া মোড়! ঘটনায় দুই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে রাজ্য এসটিএফ। ধৃতরা হল, ফয়সল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। এবার ধৃতদের বাংলাদেশে ফেরাতে নাকি কূটনৈতিক পর্যায়ে কথাবার্তা চল...
বাংলাদেশে ওসমান হাদি খুনে নয়া মোড়! ঘটনায় দুই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে রাজ্য এসটিএফ। ধৃতরা হল, ফয়সল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। এবার ধৃতদের বাংলাদেশে ফেরাতে নাকি কূটনৈতিক পর্যায়ে কথাবার্তা চলছে বলে খবর। এমনটাই দাবি করলেন বাংলাদেশ পুলিসের আইজি আলি হোসেন ফকির।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাদির হত্যাকারী ফয়সাল করিম মাসুদ এবং আলমগির হোসেন স্বীকার করেছে যে, তারা শরিফ ওসমান হাদিকে হত্যার পর বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল। অনুপ্রবেশ ও ভারতে অবস্থানের জন্য বনগাঁ সীমান্ত এলাকা থেকে পশ্চিমবঙ্গ পুলিসের এসটিএফ ফয়সাল করিম মাসুদ এবং আলমগির হোসেনকে গ্রেফতার করে।
বাংলাদেশ পুলিসের আইজি আলি হোসেন ফকির সাংবাদিকদের বলেন, অবিলম্বে দুই অভিযুক্তকে বাংলাদেশে ফেরানো হবে। এর আগে তদন্ত করে ঢাকা পুলিস জানিয়েছিল, হাদি হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হলেন ঢাকার প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলর তথা যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। পুলিস আনুষ্ঠানিকভাবে এই হত্যাকাণ্ডে ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট তৈরি করেছে।
প্রসঙ্গত, গত ২০২৫ সালে ১২ ডিসেম্বর রিকশাতে চেপে যাচ্ছিলেন হাদি। সেই সময়ই তাকে এক দুষ্কৃতী গুলি করে বলে অভিযোগ। প্রাথমিকভাবে তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে পরিস্থিতি খারাপ হলে তাকে স্থানান্তরিত করা হয় এভারকেয়ার হসপিটালে। কিন্তু সেখানেও তার স্বাস্থ্যের উন্নতি হয়নি। এরপর তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া। কিন্তু তারপরও শেষরক্ষা হয়নি।