যুদ্ধের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্য। এরই মধ্যে সরাসরি মার্কিন প্রেসিডেন্টকে হুঁশিয়ারি দিলেন ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি। এক্স-এ পোস্টে খামেনেই-এর অত্যন্ত ঘনিষ্ঠ লারিজানি বলেছেন, 'আমরা আমাদের নেত...
যুদ্ধের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্য। এরই মধ্যে সরাসরি মার্কিন প্রেসিডেন্টকে হুঁশিয়ারি দিলেন ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি। এক্স-এ পোস্টে খামেনেই-এর অত্যন্ত ঘনিষ্ঠ লারিজানি বলেছেন, 'আমরা আমাদের নেতা এবং আমাদের জনগণের রক্তের প্রতিশোধ নিঃশর্তভাবে নেব। ট্রাম্পকে অবশ্যই এর মূল্য চোখাতে হবে।'
যদিও ইরানের নিরাপত্তা প্রধানের হুমকি উড়িয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। উল্টে বললেন তিনি লারিজানিকে চেনেনই না! সিবিএস নিউজকে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, 'ইরান ইতিমধ্যেই পরাজিত হয়েছে। আমি জানি না তিনি কী সম্পর্কে কথা বলছেন, আর উনি কে। আমি এর থেকে বেশি কিছু বলতে পারব না।'
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি শনিবার সকালে ইরানের রাজধানী তেহরানে হামলা করে ইজরায়েল। লাগাতার মিসাইল ছোড়া হয় তেহরানের একাধিক জায়গায়। আমেরিকা যে এই হামলায় মদত দিয়েছে, তাও স্পষ্ট। তাতে প্রাণ হারান ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলি খামেনেই। ইরানের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা শহিদ হয়েছেন। শনিবার তিনি তাঁর দপ্তরে কাজ করছিলেন। সেই সময়েই আমেরিকা-ইজরায়েলের যৌথ ক্ষেপণাস্ত্র হানায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতার। খামেনেইয়ের মৃত্যুতে ট্রাম্পকে হুঁশিয়ারি শোনাল ইরানের নিরাপত্তা প্রধান।