দীর্ঘ তিন বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আদতে কবে থামবে? এমন প্রশ্ন উঠেলেও গোটা বিষয়টি এখনও ধোঁয়াশার মধ্যেই। শান্তিচুক্তিতে কি রাজি হবে ইউক্রেন? উঠছে প্রশ্ন। কিছুদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
দীর্ঘ তিন বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আদতে কবে থামবে? এমন প্রশ্ন উঠেলেও গোটা বিষয়টি এখনও ধোঁয়াশার মধ্যেই। শান্তিচুক্তিতে কি রাজি হবে ইউক্রেন? উঠছে প্রশ্ন। কিছুদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, 'রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা নিয়ে এখনই কিছু বলতে পারছি না। তবে খুব তাড়াতাড়িই সদর্থক কিছু একটা ঘটতেই পারে।' সূত্রের খবর, এরই মাঝে এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, 'বিরাট' নামে একটি রুশ তেলের ট্যাঙ্কারে বড়সড় হামলা চালিয়েছে ইউক্রেন।' যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল আন্তর্জাতিক মহলে। তবে এই ড্রোন হামলায় এখনও অবধি কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গিয়েছে, বিগত কিছুদিন আগেই শান্তি চুক্তি নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে সতর্কবার্তা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প! হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ট্রাম্প। সেখানেই তিনি বলেছিলেন, 'দেখুন জেলেনস্কি শান্তি চুক্তিতে রাজি না হয়ে যুদ্ধ চালিয়ে যেতেই পারেন। কিন্তু আমি বলছি, এইসব করে খুব একটা ভালো ফল হবে না। আমি যুদ্ধ থামিয়ে ছাড়বো। আমি শান্তি স্থাপন করবই। চলতি বছরের ২৭ নভেম্বরের মধ্যে জেলেনস্কি তথা ইউক্রেনকে শান্তিচুক্তিতে রাজি হতেই হবে।' তবে আদৌ কি শান্তিচুক্তিতে রাজি হবেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি? এরই মধ্যে রুশ তেলের ট্যাঙ্কারে বড়সড় ড্রোন হামলা ইউক্রেনের!
প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আদতে কবে থামবে? এমন প্রশ্ন উঠেলেও গোটা বিষয়টি এখনও ধোঁয়াশার মধ্যেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাধিকবার বৈঠক। তবে আদতে লাভের লাভ কিছুই হয়নি। দুই দেশই হামলার ঝাঁজ বাড়িয়ে চলেছে। জানা গিয়েছে, কিছুদিন আগেই ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালিয়েছে রুশ সেনা। রাতভর ড্রোন-মিসাইল হামলা চালিয়েছে পুতিনের দেশ। গোটা ঘটনায় আহত-নিহতের সংখ্যাও বেড়েছে। এমন পরিস্থিতিতে কূটনৈতিক বিশেষজ্ঞ মহলে প্রশ্ন উঠছে, 'আদৌ কি থামবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ? যদিও থামে সেই ক্ষেত্রে কি সত্যিই হামলার সম্ভাবনা কমে যাবে? কারণ বারবার শান্তি আলোচনা-বৈঠক নিস্ফলা হয়েছে!